নিহত শিশু ইসমাইল, (ডানে) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেয়া হচ্ছে
নিহত শিশু ইসমাইল, (ডানে) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেয়া হচ্ছে। নয়া দিগন্ত

নিখোঁজের দুই দিন পর ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া সংলগ্ন খাল থেকে ইসমাইল (৬) নামে এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রোকন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয়রা খালে বস্তাবন্দী অবস্থায় শিশুটির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে ইসমাইল নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার সন্ধান পাননি।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দী অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রোকন নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

শিশুটির মৃত্যুর কারণ, তাকে কিভাবে হত্যা করা হয়েছে এবং এ ঘটনায় আর কেউ জড়িত কি-না— এসব বিষয় তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।