গ্রেফতার
আটক নিষিদ্ধঘোষিত যুবলীগ নেতা সাইদুল ইসলাম মণ্ডল নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় নিষিদ্ধঘোষিত যুবলীগ নেতা সাইদুল ইসলাম মণ্ডলকে (৫০) আটক করেছে চৌগাছা থানা পুলিশ। 

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সাইদুল ইসলাম মণ্ডল উপজেলার কোমরপুর চাকলা গ্রামের মরহুম আব্দুর রহিম মণ্ডলের ছেলে এবং হাকিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ তার আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাকে সন্ত্রাস দমন আইনে আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’ 

আদালত সূত্র জানায়, সাইদুল ইসলাম মণ্ডলকে জেলহাজতে পাঠানো হয়েছে।