
মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মো: সাব্বির (২৭) নামে এক মাদককারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে জেলা ডিবি পুলিশের ওসি ইশতিয়াক আশফাক রাসেল নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক সাব্বির উপজেলার কনকসার সিংহেরহাটি এলাকার বাসিন্দা।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) আবুল কালাম আজাদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল উপজেলার কনকসার ব্রিজের পশ্চিম পাশে কনকসার হতে মাওয়াগামী পাকা রাস্তার সিংহেরহাটি এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এ সময় সাব্বিরকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।







