Individual sentenced to imprisonment for illegally loading sand in Tahirpur.
তাহিরপুরে অবৈধভারে বালু লোড করার দায়ে কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি। নয়া দিগন্ত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে পৃথক দুটি অভিযানে নৌকায় ভাল্কহেড নৌকায় বালু লোড করার অপরাধে একজনকে ছয় মাসের কারাদণ্ড ও দুই জেলেকে জরিমানা আদায় করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার(১৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত যাদুকাটা নদীতে উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনুর ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে নদীতে বালু উত্তোলন ও পরিবহন কার্যক্রম পরিলক্ষিত হয়নি। তবে সোহালা এলাকায় তীরে স্টক করে রাখা বালু বাল্কহেডে লোড করার সময় ও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় হাতেনাতে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
অভিযানে, নদীতে অবৈধ কোনাজাল ব্যবহার করে জাদুকাটা নদীতে মাছ শিকারের অপরাধে আটক দুই ব্যক্তির কাছ থেকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন মোতাবেক ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। 

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু জানান, উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মকে ছাড় দেয়া হবে না।