
স্মৃতিচারণ, আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব। হীরক জয়ন্তী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান পরিণত হয় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এক মিলনমেলায়।
আরো পড়ুন : ঢাকায় আশ্রয় নেয়া আ’লীগ নেতাকর্মীদের জন্য দুঃসংবাদ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্গত বিদ্যালয়টির ছয় দশকের গৌরবময় পথচলা উদযাপনে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজের বিশিষ্টজনেরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ড. এম এ কাইয়ুম।
বর্ণিল সাজসজ্জা ও নানা আয়োজনে পুরো অনুষ্ঠানজুড়েই ছিল উৎসবের আমেজ। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে পুরোনো দিনের স্মৃতিতে ফিরে যান সাবেক শিক্ষার্থীরা। সহপাঠীদের সাথে কুশল বিনিময়, স্মৃতিচারণ, হাসি-আড্ডা এবং দলবদ্ধ ছবি তোলার মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে আয়োজন।
বিশেষ করে ২০০২ ব্যাচসহ বিভিন্ন সময়ের সাবকে শিক্ষার্থীদের উপস্থিতি উৎসবে বাড়তি আনন্দ যোগ করে। দীর্ঘ বিরতির পর পুরোনো বন্ধুদের কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের পাশাপাশি বিদ্যালয়জীবনের নানা স্মৃতি ভাগাভাগি করেন তাঁরা।
আয়োজকদের মতে, হীরক জয়ন্তী শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০ বছর পূর্তির আনুষ্ঠানিকতা নয়; বরং শিক্ষা, ঐতিহ্য, অর্জন ও বিভিন্ন প্রজন্মের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন তৈরির এক অনন্য আয়োজন।
প্রতিষ্ঠার পর থেকে ছয় দশকের পথচলায় অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে ভূমিকা রেখেছে বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। হীরক জয়ন্তী ও পুনর্মিলনী উৎসবের মধ্য দিয়ে সেই ঐতিহ্য, ভালোবাসা ও আত্মিক বন্ধন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে আনন্দঘন এ আয়োজন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








