
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি প্রফেসর ড. মো: মামুন অর রশিদ বলেন, ‘একটি পরিষ্কার ও সুন্দর ক্যাম্পাস আমাদের মানসিক প্রশান্তির পাশাপাশি পড়াশোনার জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে সাহায্য করে।’
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে ববিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এবং রোভার স্কাউটসের যৌথ উদ্যোগে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
ভিসি বলেন, ‘নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানকে পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বিএনসিসি ও রোভার স্কাউটসের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।’
তিনি আরো বলেন, ‘আমি আশা করি এই ধরনের কার্যক্রম কেবল একদিনের প্রতীকী উদযাপনে সীমাবদ্ধ না রেখে আমরা আমাদের দৈনন্দিন অভ্যাসে পরিণত করব। শিক্ষার্থীদের মাঝে এমন সামাজিক ও সেবামূলক মানসিকতা গড়ে উঠলে তা ভবিষ্যতে সুন্দর সমাজ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে বিএনসিসি ও স্কাউটসের কর্মকর্তা এবং সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ছড়িয়ে পড়ে এ পরিচ্ছন্নতা অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








