মার্কিন যুক্তরাষ্ট্র
ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত

কাতার ও সৌদি আরব ইরান সঙ্কটের একটি শান্তিপূর্ণ সমাধান দেখতে গভীরভাবে আগ্রহী, তবে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আআর সামরিক হামলা শুরু করতে প্রস্তুত রয়েছে।

Advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (৯ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া একটি সংক্ষিপ্ত এ তথ্য জানিয়েছেন।

সোমবারের শুরুর দিকে কাতারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর ট্রাম্প বলেন, 'কাতার একটি শান্তিপূর্ণ সমাধান দেখতে পছন্দ করবে' এবং 'সৌদি আরবও একটি শান্তিপূর্ণ সমাধান দেখতে চাইবে,' কিন্তু আমরা যেকোনো সময় সামরিক হামলা চালাতে "পুরোপুরি প্রস্তুত আছি।'

তবে ট্রাম্প এটাও ইঙ্গিত দিয়েছেন যে তিনি অবিলম্বে আবার হামলা চালানোর বিষয়ে কোনো তাড়াহুড়ো করছেন না। তিনি জানান, হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান নৌ-অবরোধ নিয়ে তিনি সন্তুষ্ট আছেন।

তিনি বলেন, 'পরিস্থিতি কোন দিকে যায় আমরা দেখব। আমি প্রস্তুত আছি।'

একটি ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প লিখেছেন, তিনি 'শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জসিম আল সানির সাথে চমৎকার একটি আলোচনা করেছেন।'

তিনি আরো লেখেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত এবং অন্যান্য দেশগুলো স্থিতিবস্থা বজায় রাখাকেই প্রাধান্য দেবে। অন্য কথায়, ইতিহাসের সর্ববৃহৎ নৌ-অবরোধ এবং নতুন 'অপারেশন আয়রন গেট'-এর ধারাবাহিকতা বজায় রাখা—যা স্থল ও সমুদ্র উভয় পথকেই অবরুদ্ধ করে রেখেছে। সবাই একমত হয়েছে যে ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না—এটি পুরোপুরি আপসহীন একটি বিষয়!'

মার্কিন প্রেসিডেন্ট আরও যোগ করেন, এই মুহূর্তে ইসরাইল এবং পুরো মধ্যপ্রাচ্য 'ইরানি বিপদ ও হুমকি' থেকে সুরক্ষিত রয়েছে।

কাতারের প্রধানমন্ত্রীর বক্তব্য : ট্রাম্প ও ভ্যান্সের সাথে আলোচনা ইতিবাচক ছিল

বৈঠক শেষে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি জানান যে ট্রাম্প এবং ভ্যান্সের সাথে তার আলোচনা ইতিবাচক হয়েছে। এক্স (টুইটার)-এ দেয়া এক পোস্টে তিনি লিখেন, 'একটি সমঝোতায় পৌঁছানো এবং এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক আলোচনার জন্য আমি কৃতজ্ঞ।'

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার প্রতিক্রিয়া : কাল্পনিক আলোচনার ‘ভুয়া খবর তৈরি’ বন্ধ করা উচিত যুক্তরাষ্ট্রের

এর জবাবে ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান মহসেন রেজাই সোমবার এক এক্স পোস্টে বলেন যে, যুক্তরাষ্ট্রের উচিত 'কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া খবর তৈরি করা বন্ধ করা' এবং 'ইরান যে সাতটি শর্ত বারবার নির্ধারণ করে দিয়েছে, তার কাছে আত্মসমর্পণ করার সময় এসেছে।'

তিনি বলেন, 'ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইতোমধ্যেই মার্কিন সরকারকে ভেঙে চুরমার করে দিয়েছে। কিন্তু ওয়াশিংটন এক নিরাশ জুয়াড়ির মতো ছটফট করছে। এখন কার্ড গুটিয়ে নেওয়ার সময়।'

তিনি আরো বলেন, "পশ্চিম এশিয়ার 'নতুন বিশ্বব্যবস্থা' অস্বীকার করা বন্ধ করার সময় এসেছে।"

রেজাই গত মাসের শেষের দিকে অভিযোগ করেছিলেন, মার্কিন শত্রুতামূলক কর্মকাণ্ড আবার শুরু হলে ইরান তার দীর্ঘদিনের পারমাণবিক অস্ত্র নিষেধাজ্ঞার নীতি বহাল রাখবে কি না তা নিয়ে ভাবছে। 

তিনি আরো যোগ করেন, যুক্তরাষ্ট্র কেবল ইরানের দাবিগুলো পূরণ করার পর-ই কেবল পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা করা যেতে পারে।

সূত্র : জেরুসালেম পোস্ট