ইকুয়েডরের একটি কারাগার
ইকুয়েডরের একটি কারাগার। সংগৃহীত ছবি

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের দু’টি কারাগারে বৃহস্পতিবার সংঘর্ষে আটজন নিহত এবং আরো ১০ জন আহত হয়েছেন। দেশটির কারা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

Advertisement

কর্তৃপক্ষ জানায়, কোটোপাক্সি কারাগারে চার বন্দী নিহত হয়েছেন। একই ঘটনায় পিচিনচা কারাগারেও আরো চারজনের মৃত্যু হয়েছে।

২০২১ সাল থেকে ইকুয়েডরের বিভিন্ন কারাগারে ৫০০ জনের বেশি বন্দী নিহত হন।

দেশটির কয়েকটি কারাগার সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও কারাগারের ভেতরে সক্রিয় মাদক পাচারকারী চক্রগুলো কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব চক্র কারাগারে বসেই হত্যাকাণ্ড ও চাঁদাবাজির নির্দেশ দিয়ে থাকে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষের জন্য দায়ীদের শনাক্ত করা হয়েছে। তাদের সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা সম্পন্ন ‘এল এনকুয়েন্ত্রো’ কারাগারে স্থানান্তর করা হবে।

দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার সরকার সবচেয়ে বেশি চাহিদাভুক্ত অপরাধীদের রাখার জন্য এই কারাগারটি নির্মাণ করেছে।

সূত্র : বাসস