
যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ওরেগনের একটি প্রাথমিক বিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজনই শিশু।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পোর্টল্যান্ড থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে এই ঘটনা ঘটে।
বেন্ড পুলিশ প্রধান মাইক ক্রানটজ জানিয়েছেন, নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে, যাদের বয়স যথাক্রমে পাঁচ, আট ও ১১ বছর। এছাড়া একজন শিক্ষকও নিহত হয়েছেন।
এর পাশাপাশি সাত বছর বয়সী এক শিশু এবং ৫৪ বছর বয়সী এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। তাদের সেন্ট চার্লস মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।
বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্রানটজ জানান, সন্দেহভাজন হামলাকারী বেন্ড শহরেরই বাসিন্দা। তার বয়স ১৬ বছর। সে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
তবে সন্দেহভাজন এই ব্যক্তির নাম এখনো প্রকাশ করা হয়নি।
সূত্র : আল জাজিরা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








