
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে সিএনএন, এমএস নাও এবং পলিটিকোর সাংবাদিকদের প্রবেশাধিকার পাস বহাল রাখার নির্দেশ দিয়েছেন আদালত। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞার বিরুদ্ধে গণমাধ্যমগুলোর দায়ের করা মামলা চলা পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে।
মঙ্গলবার ইউএস জেলা জজ টিমোথি কেলি সংবাদমাধ্যমগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে এই অস্থায়ী আদেশ দেন। তুরস্কের বার্তা সংস্থা আনদোলু বুধবার (১৪ অক্টোবর) এই তথ্য জানায়।
বিচারপতি কেলির আদেশে বলা হয়, সিএনএন, এমএস নাও এবং পলিটিকোর কর্মীদের হোয়াইট হাউসের 'হার্ড পাস' বাতিলের বিষয়ে ২০২৬ সালের ১৮ সেপ্টেম্বরের সিদ্ধান্ত প্রশাসন কার্যকর করতে পারবে না। আদালতের এই রায়ের ফলে ট্রাম্প প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা আপাতত কার্যকর থাকছে না।
এর আগে ১৮ সেপ্টেম্বর ট্রাম্প ভুয়া খবর ছড়ানো ও সমালোচনামূলক সংবাদ প্রকাশের অভিযোগ তুলে ওই তিন সংবাদমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা দেন। এর তিন দিন পর, ২১ সেপ্টেম্বর প্রতিষ্ঠান তিনটি যৌথভাবে আদালতের দ্বারস্থ হয়। মামলায় তারা উল্লেখ করে, ট্রাম্পের এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম ও পঞ্চম সংশোধনীতে দেওয়া সংবাদপত্রের স্বাধীনতা ও ন্যায়বিচার পাওয়ার অধিকার লঙ্ঘন করে। পরবর্তীতে বিচারপতি কেলি এক স্থগিতাদেশ জারি করে দ্রুত সাংবাদিকদের পাস ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








