পানিতে ডুবে মৃত্যু
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচরে বালতির পানিতে পড়ে সাইমা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

Advertisement

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাজী করিম শিকদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত সাইমা শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজী করিম শিকদার কান্দি গ্রামের মো: সাইফুল শিকদারের মেয়ে।

মৃতের পরিবার জানায়, ঘরের মধ্যে খেলাধুলা করতে গিয়ে সবার অজান্তে বালতির পানিতে পড়ে যায় সাইমা। পরে তাকে খোঁজাখুঁজি করে পাওয়া না গেলে কিছু সময় পর ঘরের মধ্যে বালতির পানিতে ডুবে থাকতে দেখা যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। প্রত্যেক অভিভাবকের সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখা উচিত।’