
রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞাত দ্রুতগামী গাড়ির চাপায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন।
বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচাবাজার এলাকায় সড়ক থেকে তার লাশ উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে বেলা ১২টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আওলাদ হোসেন জানান, সকাল ৫টার দিকে খবর পেয়ে একটি গার্মেন্টসের বিপরীতে কাঁচাবাজার সংলগ্ন পাকা সড়ক থেকে রক্তাক্ত অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, রাতে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত দ্রুতগামী কোনো গাড়ির চাপায় ওই নারী নিহত হয়ে থাকতে পারেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্ত করতে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি কীভাবে ঘটেছে এবং কোন গাড়ির চাপায় ওই নারী নিহত হয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








