ট্রেন, ব্যাটারিচালিত ইজিবাইক, সংঘর্ষ, নিহত
ট্রেন ও ইজিবাইকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সংগৃহীত

যশোর সদরে ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের সাথে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে দুই ইজিবাইকের আরোহী নিহত হয়েছেন। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামের আজিজুর রহমান (৪০) ও এরশাদ আলী (৪৫)। তারা দুজনই ব্যাটারিচালিত ইজিবাইকের আরোহী ছিলেন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরের দিকে আসছিল রূপসী বাংলা ট্রেনটি। এ সময় কৃষ্ণবাটি এলাকায় ট্রেনের সাথে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় ও ইজিবাইকে থাকা আজিজুর ও এরশাদের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়।

যশোর রেলস্টেশনের জিআরপির এসআই মামুন জানান, দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।