
ফিনল্যান্ডে দুর্ঘটনায় নিহত বাংলাদেশী নাগরিক নাফিস ইস্কান্দারের লাশ সে দেশের একটি হাসপাতালের হিমঘরে (মরচ্যুয়ারি) রয়েছে। তার জানাজার সময়সূচী ঘোষণা করা হয়েছে।
আগামী শুক্রবার (১৩ নভেস্বর) বাদ জুমা তার জানাজা এসপো-এর আল হুদা মসজিদে অনুষ্ঠিত হবে।
জানা গেছে, আগামী বুধবার (১৮ নভেম্বর) এসপো কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। এছাড়া বাংলাদেশে গায়েবানা জানাজার স্থান ও সময় পরবর্তীতে জানানো হবে।
উল্লেখ্য, নাফিস ইস্কান্দার ইসলামী ব্যাংকের সাবেক ইসি চেয়ারম্যান ও দিগন্ত মিডিয়া করপোরেশনের ব্যবস্থাপনা কমিটির সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইস্কান্দার আলী খানের একমাত্র ছেলে। মরহুম নাফিসের ভগ্নিপতি হচ্ছেন বিএনপি নেতা তাবিথ আউয়াল। ফিনল্যান্ডে নিখোঁজের ২৪ দিন পর গত ৭ নভেম্বর শনিবার বাংলাদেশী নাগরিক নাফিস ইস্কান্দারের লাশ উদ্ধার করে সে দেশের পুলিশ। দেশটির হ্যামেনলিন্না শহরে মহাসড়কের পাশে দুর্ঘটনাকবলিত একটি গাড়ির ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








