লোড হচ্ছে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তিতে না এলে ‘এক রাতেই’ দেশটিকে ধ্বংস করে দেওয়া হতে পারে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি পুনরায় চালুর শর্তে এই চুক্তির কথা বলা হচ্ছে। তিনি মঙ্গলবার রাত ৮টা (ওয়াশিংটনের সময়), যা বাংলাদেশ সময় বুধবার ভোর ৬টা—এই সময়সীমা নির্ধারণ করেছেন। এই চুক্তিতে উপসাগরীয় অঞ্চলে জ্বালানির অবাধ প্রবাহ নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। সোমবার হোয়াইট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘পুরো দেশটাকে এক রাতেই শেষ করে দেওয়া যায়, আর সেই রাতটা হয়তো আগামীকালই।’ সময়সীমা পেরিয়ে গেলে ইরানকে ‘প্রস্তর যুগে’ পাঠিয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তিনি আরও বলেন, ‘তাদের কোনো সেতু থাকবে না, কোনো বিদ্যুৎকেন্দ্রও থাকবে না।’
৭ এপ্রিল, ২০২৬
যারা বিক্ষোভে অংশ নেবেন, তাদের ‘আল্লাহর শত্রু’ হিসেবে গণ্য করা হবে বলে হুশিয়ারী দিলেন ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদ। আর ইরানের আইনে এ অভিযোগের শাস্তি মৃত্যুদণ্ড। খবরটি জানায় এনডিটিভি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, এমনকি যারা ‘দাঙ্গাকারীদের সহায়তা করেছেন’, তারাও একই অভিযোগের মুখোমুখি হবেন।
১১ জানুয়ারি, ২০২৬

