লোড হচ্ছে...
ক্রিকেট মাঠে বিশ্বজোড়া খ্যাতি, ব্যবসা ও রাজনীতিতে সক্রিয় উপস্থিতি-সব মিলিয়ে বহুমাত্রিক ক্যারিয়ার গড়ে তুলেছেন সাকিব আল হাসান। এবার সেই পরিচয়ের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে আরেকটি নতুন অধ্যায়—গণমাধ্যম ও প্রকাশনা জগৎ। দেশের সাবেক এই অধিনায়ক শিগগিরই একটি ডিজিটাল সংবাদমাধ্যমের প্রকাশক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। সেখান থেকেই তিনি নতুন এই উদ্যোগের প্রস্তুতি নিচ্ছেন। জানা গেছে, “বিয়ন্ড বাংলা” নামে একটি অনলাইন সংবাদমাধ্যম চালু করতে যাচ্ছেন তিনি, যেখানে বাংলা ও ইংরেজি—উভয় ভাষাতেই সংবাদ প্রকাশ করা হবে।
১৩ এপ্রিল, ২০২৬
রাজধানীর হাতিরপুলে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জোনায়েদ সাকী। শনিবার (৪ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানানো হয়। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব নিয়েছেন দেওয়ান আবদুর রশিদ নীলু। সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকী বলেন, তিনি দল থেকে পদত্যাগ করেননি; বরং দলের সাংগঠনিক নীতির অংশ হিসেবেই এই দায়িত্ব ছেড়েছেন। প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেও তিনি দলের রাজনৈতিক পরিষদের সদস্য হিসেবে সক্রিয় থাকবেন এবং রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবেন।
৪ এপ্রিল, ২০২৬
জাতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে প্রধান নির্বাচক করে নতুন এই প্যানেলকে ২০২৭ সাল পর্যন্ত নিয়োগ দিয়েছে বিসিবি।
২৫ মার্চ, ২০২৬
সাম্প্রতিক সময়ে এক পডকাস্টে সাকিব জানান, তিনি দেশে ফেরার বিষয়ে আশাবাদী। তার বিরুদ্ধে থাকা আইনি জটিলতার সমাধান হলেই দ্রুত দেশে ফিরবেন বলেও জানান তিনি। সাকিব...
১৫ মার্চ, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেননি নুরুল হক নুর ও জোনায়েদ সাকি। বিএনপি জোটের শরিক গণসংহতি আন্দোলনের...
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
৫ আগস্টের মাধ্যমে রাজনৈতিক পট-পরিবর্তনের আগে থেকেই দেশের বাইরে আছেন সাকিব আল হাসান। সম্প্রতি তার জাতীয় দলে ফেরা নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। এরই মাঝে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ফলে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার এই ক্রিকেটারের ফেরার বিষয়টি নতুন করে সামনে এসেছে।
১৫ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয় দলের জার্সি গায়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন গত বছর পাকিস্তান ও ভারত সফরে। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে বিদায় নিতে চাইলেও পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। অবশেষে দীর্ঘ বিরতি কাটিয়ে মার্চে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
৩০ জানুয়ারি, ২০২৬
বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী সিরিজ থেকে খেলার জন্য সাকিব আল হাসান নির্বাচকদের বিবেচনায় থাকবেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (২৪জানুয়ারি) বিসিবির জরুরি সভা...
২৫ জানুয়ারি, ২০২৬

