লোড হচ্ছে...
আইএসপিআর জানায়, সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে অংশ নেবেন।
১৬ ঘণ্টা ১১ মিনিট আগে
দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের প্রতিনিধিদের সমন্বয়ে ১০ সদস্যের একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৩ এপ্রিল, ২০২৬
রাজনৈতিক প্রতিহিংসার কারণে জাতীয়করণ থেকে বাদ পড়েছে ৪ হাজার ১৫৯টি প্রাথমিক বিদ্যালয়—এমন দাবি করেছেন মামুনুর রশিদ খোকন, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি। রোববার...
২০ এপ্রিল, ২০২৬
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) উদ্যোগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা আগামীকাল শনিবার (১৮ এপ্রিল ২০২৬) ঢাকায় অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশ নিতে মোট ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করেছেন। এনটিআরসিএ ইতোমধ্যে প্রবেশপত্র ডাউনলোডের প্রক্রিয়া সম্পন্ন করেছে। প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
১৭ এপ্রিল, ২০২৬
আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা (বর্তমান মুজিবনগর) আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। এদিনই বিশ্বে আত্মপ্রকাশ করে বাংলাদেশ নামের স্বাধীন রাষ্ট্র। দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধ শেষে এই সরকারের নেতৃত্বেই অর্জিত হয় চূড়ান্ত বিজয় ও স্বাধীনতা। প্রতি বছর দিনটি সরকারিভাবে যথাযোগ্য মর্যাদায় পালিত হলেও এ বছর এখন পর্যন্ত কোনো সরকারি কর্মসূচি ঘোষণা করা হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক ও ১৯৭১ সালের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অনেকে।
১৭ এপ্রিল, ২০২৬
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি দপ্তরে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী। এসব শূন্যপদ পূরণে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বিসিএসসহ সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় মুখস্থনির্ভর সিলেবাস বাদ দিয়ে ‘দক্ষতাভিত্তিক’ মূল্যায়ন পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
১৬ এপ্রিল, ২০২৬
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে, তার মধ্যে শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অধীন দপ্তর ও সংস্থাগুলোতে শূন্য পদের বিপরীতে ২৮৭৯ জন লোক নিয়োগের কার্যক্রম চলমান।
১৫ এপ্রিল, ২০২৬
দেশের অর্থনীতিতে টেকসই স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জবাবদিহিতা, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা জরুরি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, অতীতে জবাবদিহিতার ঘাটতি ও অযৌক্তিক প্রকল্প গ্রহণের কারণে অর্থনীতিতে যে অস্বাভাবিকতা তৈরি হয়েছে, তার প্রভাব এখনো বহমান।
১৩ এপ্রিল, ২০২৬
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ‘ভুল সিজার’ করার অভিযোগে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের বাসিন্দা মিষ্টি খাতুন নামে ওই নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
১২ এপ্রিল, ২০২৬
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সরকারি নির্ধারিত মূল্য উপেক্ষা করে বাড়তি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ উঠেছে খুচরা ব্যবসায়ীদের বিরুদ্ধে। জানা গেছে, ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম নির্ধারণ করে দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। চলতি এপ্রিল মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হলেও মাঠপর্যায়ে এর প্রতিফলন নেই।
৭ এপ্রিল, ২০২৬
দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ হাজার ৯৫১টি শূন্য পদের বিপরীতে ৫৩ হাজার ৬৯টি আবেদন জমা পড়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তথ্যটি জানান সংস্থাটির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।
৭ এপ্রিল, ২০২৬
হামের মতো টিকাদান ব্যবস্থাকে রাষ্ট্রীয় পর্যায় থেকে বেসরকারি খাতে ছেড়ে দেয়ার মতো ‘অপরাধমূলক’ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ড. মুহাম্মদ ইউনূস, তার সব বিশেষ সহকারী, উপদেষ্টা ও তৎকালীন প্রেস সচিবের বিষয়ে তদন্তের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
৬ এপ্রিল, ২০২৬
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে বিল পাস
৫ এপ্রিল, ২০২৬
দেশের বিনিয়োগ ও ব্যবসায়িক পরিবেশের উন্নয়নের লক্ষ্যে প্রথমবারের মতো গঠিত ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’-এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
৫ এপ্রিল, ২০২৬
দেশে চলমান জ্বালানি সংকটের কারণে সরকারি ও বেসরকারি সব অফিসে কর্মঘণ্টা কমানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ভিত্তিতে আজ রবিবার (৫ এপ্রিল) থেকে নতুন সময়সূচি অনুযায়ী অফিস খোলা থাকবে।
৫ এপ্রিল, ২০২৬
জ্বালানি সংকটের প্রেক্ষিতে সব সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সীমা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৪ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। দেশের অর্থনীতিকে আরও গতিশীল করা এবং নীতিনির্ধারণ প্রক্রিয়ায় বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে এই পরিষদ গঠন করা হয়েছে।
৪ এপ্রিল, ২০২৬
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি অফিস সপ্তাহে ৩ দিন চালুর একটি স্মারক সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলেও সেটিকে ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ এপ্রিল ২০২৬ তারিখে একটি স্মারক নম্বর উল্লেখ করে যে পত্রটি ছড়ানো হয়েছে, তা মন্ত্রণালয় থেকে জারি করা হয়নি। এ ধরনের ভুয়া তথ্য নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
২ এপ্রিল, ২০২৬
সংবিধান সংশোধনের জন্য সরকার আন্তরিক বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম মণি।
১ এপ্রিল, ২০২৬
ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তুলতে সরকার প্রথমবারের মতো জাতীয় ক্রীড়াবিদদের বেতনের আওতায় এনেছে। সোমবার (৩০ মার্চ) সকালে তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। প্রথম পর্যায়ে ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। বেতনের পাশাপাশি সরকারের পক্ষ থেকে তাদের সম্মাননাও দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য হলো পর্যায়ক্রমে ৫০০ জন ক্রীড়াবিদকে এই বেতন কাঠামোর আওতায় আনা।
৩০ মার্চ, ২০২৬

