লোড হচ্ছে...
অভিযানকালে বাজারের বিভিন্ন ফল, শিশুখাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানও তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের পণ্যের মূল্যতালিকা হালনাগাদ রাখা, যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বা ওষুধ বিক্রি থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দেয়া হয়।
এইমাত্র

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ‘এক অভূতপূর্ব ত্রিপক্ষীয় বৈঠকে’ যোগ দিতে কিছুক্ষণ আগে চীনের শেনজেনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
৪ মিনিট আগে

এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরাম বা এপেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে চীনের শেনজেনে পৌঁছে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
৩১ মিনিট আগে

নদীতে স্রোতে ভেসে যাওয়া পাঁচ বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা। শিশুটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে।
৫০ মিনিট আগে

সকালে পুলিশ পার্ক এলাকার মাথাভাঙ্গা নদীর তীরে ঝোপঝাড় পরিষ্কারের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক ও স্থানীয় ব্যক্তি। এ সময় হঠাৎ নদীর স্রোতে একটি ছোট শিশুকে ভেসে যেতে দেখেন তারা। মুহূর্তের মধ্যে বিষয়টি বুঝতে পেরে তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দ্রুত নদীতে নেমে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
৫৫ মিনিট আগে

বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন শি, ট্রাম্প ও পুতিন
৫৯ মিনিট আগে

অবশেষে লিড পেল দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত ২৩ রানের লিড পেয়েছে টেম্বা বাভুমার দল।
১ ঘণ্টা ৪৬ মিনিট আগে

মাভাবিপ্রবির বায়োটেকনোলজি বিভাগের নতুন চেয়ারম্যানে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. অনিমেষ সরকার।
২ ঘণ্টা আগে

বুধবার এশিয়ার শেয়ারবাজারগুলোতে লেনদেনের শুরুতে ইতিবাচক প্রবণতা থাকলেও পরে তা ধরে রাখা সম্ভব হয়নি। প্রযুক্তি খাতের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের কারণে বাজারে দরপতন ঘটে।
২ ঘণ্টা ১৩ মিনিট আগে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আসন্ন ত্রিপক্ষীয় বৈঠক ‘খুবই কার্যকর’ হবে বলে আশা প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
৩ ঘণ্টা ৯ মিনিট আগে

কোচিং সেন্টারের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানায় পুলিশ।
৩ ঘণ্টা ১৯ মিনিট আগে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। এ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটের মাধ্যমে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
৩ ঘণ্টা ৪৪ মিনিট আগে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বহু প্রতীক্ষিত বৈঠকের আগে চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের এবারের সফর ঘিরে গোটা বিশ্বেরই নজর এখন শেনজেনের দিকে। কারণ এটি নিছক একটি এপেক সফর নয়।
৩ ঘণ্টা ৫৯ মিনিট আগে

সাক্ষাৎকালে দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সামরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ে একসাথে কাজ করার বিষয়ে একমত হন তারা।
৪ ঘণ্টা ১ মিনিট আগে

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেন পোশাকশ্রমিকরা। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল নিক্ষেপ করেছে পুলিশ।
৪ ঘণ্টা ৪৭ মিনিট আগে

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি এএন-১২ মডেলের সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির ১৯ জন আরোহীর সবাই নিহত হয়েছেন।
৫ ঘণ্টা ২৩ মিনিট আগে

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার মিরপুর, হেমায়েতপুর, সাভার ও আশুলিয়া এলাকায় ২০ প্লাটুন রয়েছেন। আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকায় এসব সদস্য দায়িত্ব পালন করছেন।
৫ ঘণ্টা ২৮ মিনিট আগে

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতাদের মধ্যে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি ইউরোপে উদ্বেগ সৃষ্টি করেছে বলে মনে করা হচ্ছে। এই বৈঠককে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বকে প্রভাব বলয়ে ভাগ করার প্রক্রিয়া হিসেবেও দেখছেন কেউ কেউ।
৬ ঘণ্টা ৩০ মিনিট আগে

দীর্ঘ ৫২ বছর পর অনন্য এক নজির স্থাপিত হয়েছে বাংলাদেশের নারী ক্রীড়াঙ্গনে। আপন দুই বোন হয়েছেন জাতীয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স-আপ।
৬ ঘণ্টা ৩২ মিনিট আগে

ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে এনেছিল বাংলাদেশ দল। ঠিক তখনই বৃষ্টির বাধা। মোমেন্টাম হারানোর আক্ষেপ থাকলেও জয়ের আশা ছাড়ছেন না তাসকিন।
৬ ঘণ্টা ৪৯ মিনিট আগে


