লোড হচ্ছে...
রাজশাহীতে হাম রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে এ রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, এক দিনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। বর্তমানে হাসপাতালে সন্দেহভাজন হাম নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৩৩ জন। হাসপাতালের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৪৫২ জন সন্দেহভাজন হাম রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৬ জনের মৃত্যু হয়ে
৮ এপ্রিল, ২০২৬
সারা দেশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিশেষ করে রাজশাহী বিভাগ ও খুলনা বিভাগ–এ সূর্যের তাপ সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। এর পাশাপাশি ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ ও রংপুর বিভাগ–এর কিছু জেলায় গরম আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। শুক্রবার (৩ এপ্রিল) থেকে ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে সংস্থাটি। তাদের মতে, এদিন থেকে তাপপ্রবাহের বিস্তৃতি আরও বাড়তে পারে। খুলনা ও রাজশাহী বিভাগের পাশাপাশি ঢাকা, বরিশাল ও রংপুর বিভাগের কিছু কিছু জেলা এবং দেশের অন্যত্র দু-এক জায়গায় নতুন করে তাপপ্রবাহ সক্রিয় হতে পারে।
৩ এপ্রিল, ২০২৬

