লোড হচ্ছে...
পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে সাংগ্রেং উৎসব উদযাপনে মেতে উঠেছে কক্সবাজার। প্রতিবছরের মতো এবারও সাত দিনব্যাপী এই উৎসব শুরু হয়েছে। শুক্রবার (১৭...
১৭ এপ্রিল, ২০২৬
রাজধানীর রবীন্দ্র সরোবরে শুরু হয়েছে হাজার কণ্ঠে বর্ষবরণ আয়োজন। খুদে শিল্পী থেকে শুরু করে দেশের প্রথিতযশা শিল্পীদের সম্মিলিত পরিবেশনায় বরণ করা হলো বাংলা নতুন বছর। চ্যানেল আই ও সুরের ধারার যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হওয়া এ আয়োজন চলে সকাল ৯টা পর্যন্ত। সকাল থেকেই সুরের ধারার শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিল্পীদের অংশগ্রহণে সরোবর প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। সম্মিলিত কণ্ঠে বাংলা গান পরিবেশনার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানান অংশগ্রহণকারীরা। ভোর সাড়ে ৬টায় রেজওয়ান চৌধুরী বন্যার নেতৃত্বে ‘তুমি নির্মল করো, মঙ্গল করো’ গান পরিবেশিত হলে পুরো পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
১৪ এপ্রিল, ২০২৬
রাজধানীর রমনা বটমূলে সূর্যোদয়ের পর শুরু হয়েছে ছায়ানট-এর ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান। সকাল ৬টা ১৫ মিনিটে সম্মেলক কণ্ঠে ‘জাগো আলোক-লগনে’ গানের মধ্য দিয়ে আয়োজনের সূচনা হয়। শুরুর পরপরই পরিবেশিত হয় ‘এ কী সুগন্ধহিল্লোল বহিল’ এবং ‘তোমার হাতের রাখীখানি বাঁধো আমার দখিন-হাতে’। বাংলা নববর্ষ ১৪৩৩-কে স্বাগত জানিয়ে এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য রাখা হয়েছে—“চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির”।
১৪ এপ্রিল, ২০২৬
২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণের দিন রমনা বটমূলে বোমা হামলা হয়। ওই ঘটনায় ১০ জন নিহত ও কয়েকজন আহত হন। বোমা হামলার ঘটনায় রমনা থানায় হত্যা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করে পুলিশ।
১৪ এপ্রিল, ২০২৬

