লোড হচ্ছে...
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণ, নদীভাঙন প্রতিরোধ, খাল ও ছোট নদী পুনঃখনন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নে বেশ কয়েকটি প্রকল্প রয়েছে।
২৪ মিনিট আগে

একনেক নোটিশ অনুযায়ী, অনুমোদনের জন্য উপস্থাপন করা ২১টি প্রকল্পের মধ্যে ১৪টি নতুন, পাঁচটি সংশোধিত এবং দুইটি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে। এছাড়া মন্ত্রী কর্তৃক অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরো ১৪টি ছোট ও মাঝারি প্রকল্প একনেক কমিটির অবগতির জন্য উপস্থাপন করা হবে।
৬ ঘণ্টা ৫৮ মিনিট আগে

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ‘সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি যেমন বেড়েছে, তেমনি প্রকল্পের বাস্তবায়নের কারিগরি ও অন্যান্য সংশ্লিষ্ট জটিলতাও বেড়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং পাবলিক প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় সম্পৃক্ত থেকে সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব।’
১ দিন আগে

মন্ত্রী নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার ও উন্নয়নকাজ পরিদর্শন করেন।
৪ দিন আগে

চট্টগ্রাম নগরীতে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণে একটি পাইলট প্রকল্প শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পাইলট প্রকল্প উপলক্ষে তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে সিএমপি।
৫ দিন আগে

পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগে পাঠানো তৃতীয় সংশোধনী প্রস্তাব অনুযায়ী, প্রকল্পের ব্যয় ৬ হাজার ৫২৬ কোটি ৫৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৪৭৭ কোটি ৯৩ লাখ টাকা করার কথা বলা হয়েছে। অর্থাৎ এক ধাক্কায় বাড়তি ব্যয় ৩ হাজার ৯৫১ কোটি ৩৮ লাখ টাকা। শতাংশের হিসাবে দ্বিতীয় সংশোধিত ব্যয়ের তুলনায় বৃদ্ধি প্রায় ৬০ দশমিক ৫৪ শতাংশ।
৬ দিন আগে

‘আবাসন প্রকল্পের প্রথম পর্যায় বাস্তবায়নে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠায় সরকার ইতোমধ্যে এ পর্যায়ের কার্যক্রম স্থগিত করেছে। এখন দ্বিতীয় পর্যায়ের জন্য তালিকা প্রস্তুত করা হচ্ছে। আগামী বছর থেকে এ পর্যায়ের বাস্তবায়ন শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।’
৬ দিন আগে

জাতীয় সংসদে মেহেরপুর-২ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মো: নাজমুল হুদার এক লিখিত প্রশ্নের জবাবে পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের পক্ষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানিয়েছেন।
৮ দিন আগে

আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ- কাজটি জাতিসঙ্ঘের সংস্থা ইউএনডিপির মাধ্যমে হওয়ায় পেশাদারিত্ব ও জবাবদিহি নিশ্চিত হবে। পাইলট কাজের মান ভূমি মন্ত্রণালয়ের গঠিত কমিটি যাচাই করে সন্তোষ প্রকাশ করেছে। ভবিষ্যতে কোনো ভুল পাওয়া গেলে ইউএনডিপি তা সংশোধনের উদ্যোগ নেবে, যা একটি গুরুত্বপূর্ণ মানসুরক্ষা।
৯ দিন আগে

আশ্রয়হীন মানুষগুলো পাবেন নিরাপদ আবাসন, ফিরে পাবেন স্বাভাবিক জীবন। কিন্তু সময়ের ব্যবধানে সেই স্বপ্ন যেন অনেকটাই ফিকে আশ্রয়ণ প্রকল্পগুলোতে।
১১ দিন আগে

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, প্রকল্পের মোট ব্যয় ৮৭ কোটি ৪০ লাখ ২০ হাজার টাকা। এর পুরোটাই জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা জিআইজেডের অনুদান হিসেবে আসার কথা। বাংলাদেশ সরকার ও জিআইজেডের মধ্যে এ বিষয়ে গত বছরের ১০ এপ্রিল সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। তিন বছরে এই পাইলট প্রকল্পটি বাস্তবায়ন করা হবে, অর্থাৎ ২০২৯ সালের জুনে প্রকল্পটি শেষ হবে।
১১ দিন আগে

রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ কে. বি. এম. রুহুল কুদ্দুস মোবাইল ফোনে জানান, গাজীপুরে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ও সম্ভাব্য সংঘাত এড়াতে নিরাপত্তাজনিত কারণে প্রথমবারের মতো বিকল্প পথে পারমাণবিক জ্বালানি প্রকল্পে নিয়ে আসা হয়েছে।
১২ দিন আগে

প্রকল্পের আওতায় বন্দরে দুটি আধুনিক জেটি, কনটেইনার ইয়ার্ড, বিপজ্জনক পণ্যবাহী কনটেইনার রাখার ইয়ার্ড ও প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা হবে। চার বছর মেয়াদী প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্দরের বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা চার লাখ টিইইউতে উন্নীত হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
১৩ দিন আগে

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান নয়া দিগন্তকে বলেন, ‘নির্মাণকাজ চলাকালে কিংবা ভারী যানবাহন ও নির্মাণসামগ্রী চলাচলের সময় সার্বিক নিরাপত্তা বেষ্টনী ও ‘সেফটি মেজার’ নিশ্চিত করা বাধ্যতামূলক। কাজটি বিদেশী বা দেশী, যে কোম্পানিরই হোক, নিরাপত্তায় কোনো ছাড় দেয়ার সুযোগ নেই। এই দুর্ঘটনায় বিআরটিএর ট্রাস্ট ফান্ড থেকে পাওয়া নিয়মমাফিক পাঁচ লাখ টাকার সাহায্য যথেষ্ট হতে পারে না।’
১৩ দিন আগে

অনুমোদিত ১৩টি প্রকল্পের মধ্যে ১১টি নতুন এবং দু’টি সংশোধিত প্রকল্প। প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ৫০ হাজার ৪১ কোটি ২০ লাখ টাকা, সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ৭৩ কোটি সাত লাখ টাকা এবং প্রকল্প সহায়তা হিসেবে সাত হাজার ৯৭৪ কোটি ৬৫ লাখ টাকা ব্যয় করা হবে।
১৩ দিন আগে

বে টার্মিনাল প্রকল্প বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর একটি। দেশের ক্রমবর্ধমান আমদানি-রফতানি বাণিজ্যের চাহিদা পূরণ এবং বন্দর ব্যবস্থাপনার আধুনিকায়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
১৪ দিন আগে

পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ১৪টি প্রকল্পের মধ্যে বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সড়ক ও ড্রেনেজ অবকাঠামো, বরিশাল সিটি করপোরেশনের খাল পুনরুদ্ধার ও পুনঃখনন এবং নির্বাচিত পৌরসভাগুলোতে স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে।
১৪ দিন আগে

রেগুলেটর নির্মাণে ব্যয়ের যৌক্তিকতা যাচাইয়ের জন্য প্রতিটির নকশা, গেটের সংখ্যা, পানিপ্রবাহের ধারণক্ষমতা, ভিত্তির গভীরতা ও নির্মাণসামগ্রীর পরিমাণ জানা জরুরি। কারণ সব রেগুলেটরের আকার ও কারিগরি বৈশিষ্ট্য এক নয়। পৃথক ব্যয় বিবরণী ছাড়া গড় ব্যয় দিয়ে প্রকৃত ব্যয়ের যৌক্তিকতা নির্ধারণ করা সম্ভব নয়।
১৫ দিন আগে

মূল প্যাকেজ জিডি-১-এর আওতায় রয়েছে অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটেড অ্যান্টেনা সিস্টেম-ভিত্তিক রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক যন্ত্রপাতি, ওয়াই-ফাই সমাধানসহ সংশ্লিষ্ট সরঞ্জাম ও সেবা। এই প্যাকেজের প্রাক্কলিত মূল্য ছিল আমদানি শুল্ক ও ভ্যাটসহ ৪৩.৫৪ কোটি টাকা।
১৮ দিন আগে

প্রকল্পের অর্থায়নের ক্ষেত্রেও কিছু প্রক্রিয়া বাকি রয়েছে। সভায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিনিধি জানান, এডিবির ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন ২০২৬ সালের ১৪ থেকে ১৮ জুন প্রকল্পটি নিয়ে কাজ করেছে। মিশনের সাখে আলোচনার ভিত্তিতে এডিবি একটি ‘এইড-মেমোয়ার’ তৈরি করে। তবে ওই নথি নিয়ে স্থানীয় সরকার বিভাগ আপত্তি জানায়। ইআরডি গত ২০ আগস্ট ২০২৬ সেই আপত্তি এডিবিকে পাঠিয়েছে বলে সভায় জানানো হয়।
২০ দিন আগে


