লোড হচ্ছে...
আইএসপিআর জানায়, সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে অংশ নেবেন।
৭ ঘণ্টা ৩৩ মিনিট আগে
দক্ষিণ কোরিয়ার বাস্কেটবল দলের সদস্য বিয়ন জুন-হিয়ং সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তার কেবিনের চুইয়ে পড়া পানির কল এবং পানিতে ভেজা মেঝে দেখা যায়।
১ দিন আগে
জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা শান্তিপ্রিয় নীতিতে বড় পরিবর্তন এনে প্রাণঘাতী অস্ত্র রপ্তানির ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর ফলে দেশটি এখন থেকে যুদ্ধবিমানসহ...
২১ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, দেশের পানিসংকট মোকাবিলায় আগামী পাঁচ বছরে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা নেয়া হয়েছে। তিনি বলেন, সম্মিলিত উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা গেলে দেশের পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং বন্যা পরিস্থিতিতেও মানুষের জীবন, সম্পদ, গবাদিপশু ও ফসল রক্ষা করা সম্ভব হবে।
২০ এপ্রিল, ২০২৬
জাপানের উত্তর-পূর্ব উপকূলে রিখটার স্কেলে ৭.৪ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (২০ এপ্রিল) বিকেলে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) এই ভূমিকম্পের পরপরই দেশটির ইওয়াত,...
২০ এপ্রিল, ২০২৬
ডাবের পানি গরমে শরীর ঠান্ডা রাখার পাশাপাশি প্রাকৃতিকভাবে সতেজ রাখে। তবে এর উপকারিতা একদিনে চোখে পড়ে না নিয়মিত পান করলে ধীরে ধীরে শরীরে ইতিবাচক পরিবর্তন দেখা যায়। টানা এক মাস প্রতিদিন ডাবের পানি পান করলে শরীরের ভেতরে কিছু সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন অনুভূত হতে পারে।
১৮ এপ্রিল, ২০২৬
মহেশখালীর মিষ্টি পানের সুনাম এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। স্বাদ, গন্ধ ও প্রাকৃতিক মিষ্টতার জন্য আলাদা পরিচিতি পাওয়া এই পান স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে চাষিরা নানা সংকটে রয়েছেন। স্থানীয়দের মতে, শতাধিক বছরের ঐতিহ্য বহন করা এই পান চাষ শুধু একটি কৃষিপণ্য নয়, বরং এলাকার সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। শীতের মৃদু রোদে পান বরজে ব্যস্ত সময় কাটান চাষিরা। শন ও বাঁশের তৈরি বিশেষ কাঠামো—‘বরজ’-এর ভেতরে এই পান চাষ করা হয়, যা অন্যান্য ফসলের চেয়ে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতি।
১৭ এপ্রিল, ২০২৬
পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের এমপি ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলার বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের বৈরাতি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কে চাষি, কে বর্গাচাষি, কে ভূমিহীন চাষি-এসব বিষয়ে অনেক সময় দলীয় নেতাকর্মীরাও সঠিক তথ্য জানেন না। তিনি বলেন, “আমি এই এলাকার সংসদ সদস্য হয়েও জানি না কে কৃষক কার্ডটি পেয়েছেন। এটাই বিএনপি—তারেক রহমানের বিএনপি, জিয়াউর রহমানের বিএনপি, খালেদা জিয়ার বিএনপি। বিএনপি কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে রাজনীতি করে না, বরং মানুষের উন্নয়নকে প্রাধান্য দেয়।”
১৫ এপ্রিল, ২০২৬
পয়লা বৈশাখ মানেই পান্তা-ইলিশ এমন এক ধারণা এখন প্রায় প্রতিষ্ঠিত। নতুন বছরকে স্বাগত জানাতে ভোরবেলা পান্তাভাত আর ইলিশ ভাজা যেন এক অনিবার্য আয়োজন। কিন্তু এই চেনা দৃশ্য কি সত্যিই বহুদিনের ঐতিহ্য? ইতিহাস ঘেঁটে দেখা যায়, গল্পটা আসলে একটু ভিন্ন। পান্তাভাতের শিকড় অনেক গভীরে প্রোথিত। বাংলার গ্রামীণ জীবনে এটি ছিল একেবারেই সাধারণ খাবার-সহজলভ্য, পুষ্টিকর এবং গরমের দিনে শরীর ঠান্ডা রাখার কার্যকর উপায়। মধ্যযুগীয় সাহিত্যেও এর উপস্থিতি দেখা যায়। মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে ‘আমানি’ শব্দটি দিয়ে পান্তার জলীয় অংশের উল্লেখ পাওয়া যায়। এই ‘আমানি’ ঘিরেই ছিল এক ধরনের আঞ্চলিক কৃষিভিত্তিক উৎসব, যেখানে ভেজানো ভাত খাওয়ার রেওয়াজ ছিল। গ্রামের মানুষ পান্তা খেতেন নুন, কাঁচা মরিচ, পেঁয়াজ কিংবা ভর্তার সঙ্গে। কখনো ছোট মাছ থাকত, কিন্তু ইলিশ ছিল বিলাসী খাবার-সব সময়ের নাগালে নয়। ফলে পান্তা আর ইলিশের যুগলবন্দি ছিল না গ্রামীণ ঐতিহ্যের অংশ।
১৪ এপ্রিল, ২০২৬
পয়লা বৈশাখ মানেই রঙিন পোশাক, শোভাযাত্রা, পান্তা-ইলিশ আর দিনভর ঘোরাঘুরি। তবে এই আনন্দের মধ্যেই থাকে আরেকটি বাস্তবতা সেটি হচ্ছে- তীব্র গরম আর কাঠ ফাটা রোদ। এই দিনের আনন্দ যেন বিষাদে পরিণত না হয়, সেজন্য উৎসবের দিনটিতে নিজের ও পরিবারের সুস্বাস্থ্যের প্রতি বাড়তি নজর দেয়া জরুরি।
১৪ এপ্রিল, ২০২৬
বছর ঘুরে আবারও চলে এলো বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। বৈশাখ মানেই রঙিন পোশাক, পান্তা-ইলিশ, শোভাযাত্রা, মেলা আর উৎসবের উচ্ছ্বাসে ভরা এক দিন। এই দিনটিকে ঘিরে সবার মধ্যেই থাকে আলাদা উত্তেজনা। বন্ধু-পরিবারের সঙ্গে ঘুরে বেড়ানো, ছবি তোলা আর দিনভর আনন্দে মেতে থাকা-সব মিলিয়ে বৈশাখ হয়ে ওঠে স্মরণীয় একটি উৎসব।
১৪ এপ্রিল, ২০২৬
বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ আজ। হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার ধারক এই দিনটি নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে আবারও একত্র...
১৪ এপ্রিল, ২০২৬
পহেলা বৈশাখ মানেই ভোর থেকে শুরু হওয়া উৎসব, রোদে ঘোরা, শোভাযাত্রা, ভিড় আর সারাদিনের আনন্দ। কিন্তু এই দীর্ঘ সময় গরম, ঘাম আর ধুলোর কারণে অনেক...
১৩ এপ্রিল, ২০২৬
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনকালে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী (এ্যানি) বলেছেন, ‘কৃষক ও কৃষি উৎপাদনকে রক্ষা করতে হলে নদী-খাল খনন ও পুনরুদ্ধারের কোনো বিকল্প নেই।’
১১ এপ্রিল, ২০২৬
পঞ্চগড়ের বোদায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন ও বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, মাদক ও দুর্নীতি নির্মূল করে শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে হবে।
১১ এপ্রিল, ২০২৬
পানি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শরীরের ৭০ শতাংশই পানি দিয়ে গঠিত, এবং সুস্থতা বজায় রাখতে প্রতিদিন অন্তত দুই লিটার পানি পান করা উচিত। তবে, বিশেষত সকালে খালি পেটে পানি পান করলে নানা স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়।
১১ এপ্রিল, ২০২৬
পান্তাভাত যে শুধু গ্রামীণ ঐতিহ্যের অংশ নয়, বরং পুষ্টিগুণে ভরপুর একটি খাবার—তা এখন বিশ্বজুড়েই আলোচনায়। বিশেষ করে গরমের সময় জনপ্রিয় এই খাবারটি নতুন করে গুরুত্ব পেয়েছে বিভিন্ন গবেষণায়। গবেষকদের মতে, লাল চালের পান্তাভাত সাদা চালের তুলনায় বেশি পুষ্টিকর এবং এতে শরীরের জন্য প্রয়োজনীয় নানা অণুপুষ্টি উপাদান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। গবেষণায় দেখা গেছে, ভাত ৮ থেকে ১২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখলে এতে গাজনপ্রক্রিয়া শুরু হয়। এই প্রক্রিয়ায় ভাতের অ্যান্টি-পুষ্টি উপাদান কমে গিয়ে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, জিংক, ফসফরাস ও ভিটামিন বি–এর পরিমাণ বেড়ে যায়। একই সঙ্গে এতে উপকারী জীবাণু তৈরি হয়, যা অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে, হজমশক্তি বাড়ায় এবং রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী করতে সহায়তা করে। গবেষণায় আরও বলা হয়েছে, পান্তাভাত রক্তে শর্করার মাত্রা ধীরে বাড়ায়, যা স্বাস্থ্যের জন্য উপকারী।
৮ এপ্রিল, ২০২৬
চলতি এপ্রিল মাসেই ঝিনাইদহ ও ফেনীতে দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এ তথ্য জানিয়েছেন।
১ এপ্রিল, ২০২৬
বর্তমান ব্যস্ত জীবনে অনিয়মিত ঘুম এখন খুবই সাধারণ সমস্যা। কাজের চাপ, দুশ্চিন্তা ও অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে অনেকেই ভুগছেন অনিদ্রা-তে। এমন পরিস্থিতিতে প্রাকৃতিক উপায় হিসেবে লবঙ্গের পানি বেশ উপকারী হতে পারে। লবঙ্গের প্রধান উপাদান ইউজেনল শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্যসম্পন্ন। এটি শরীরের কার্যক্রম সচল রাখতে সাহায্য করে এবং বিশেষ করে হজম প্রক্রিয়া উন্নত করে। রাতে ঘুমানোর আগে লবঙ্গের পানি পান করলে গ্যাস, বদহজম ও পেট ফাঁপার সমস্যা কমে, ফলে ঘুম হয় আরামদায়ক।
৩১ মার্চ, ২০২৬
জাপানের বৃহত্তম দ্বীপ হনশুতে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয় সময় রাতে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস। খবর এএফপি।
২৭ মার্চ, ২০২৬

