লোড হচ্ছে...
রাজশাহীর পুঠিয়া পৌরসভাধীন কাউন্সিল বাজারে চাঁদার টাকা না পেয়ে মামুনুর রশিদ জুয়েল (৪৮) নামে এক মুদি দোকানিকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মামুনুর রশিদ জুয়েল উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত আনছারের ছেলে। অভিযুক্ত হত্যাকারী মো. মাইনুল (২৩) উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের কামালের ছেলে।
১৭ এপ্রিল, ২০২৬

