লোড হচ্ছে...
জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি সিদ্ধান্তকে ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন...
২২ এপ্রিল, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ । নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীরা মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ইসি সূত্রে জানা গেছে, জমা দেওয়া মনোনয়নপত্র আগামী ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৬ এপ্রিল আপিল করা যাবে এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল। এরপর ৩০ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবশেষে, আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
২১ এপ্রিল, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে চমক রেখে একাধিক নতুন মুখ রয়েছে, আবার আলোচনায় থাকা বেশ কয়েকজন হেভিওয়েট নেত্রী এবং পরিচিত প্রার্থীর স্বপ্নভঙ্গ হয়েছে।
২০ এপ্রিল, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী এই তালিকা প্রকাশ করেন।
২০ এপ্রিল, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নকে কেন্দ্র করে ব্যাপক সাড়া পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তিন দিনে মনোনয়ন ফরম বিক্রি ও জমা বাবদ দলটির আয় দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকার বেশি।
১৩ এপ্রিল, ২০২৬
জাতীয় সংসদের বগুড়া-৬ (উপনির্বাচন) ও শেরপুর-৩ আসনের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা ও মাহমুদুল হক রুবেল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে নিজ নিজ আসনের রিটানিং কর্মকর্তা তাদের বিজয়ী ঘোষণা করেন।
৯ এপ্রিল, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে জয় লাভ করা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নির্বাচনি খরচ প্রকাশ করা হয়েছে।
১৩ মার্চ, ২০২৬
বিদায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার কেউ দায়িত্বে না থাকায় ব্যতিক্রমী পরিস্থিতিতেই শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় বসবে নতুন সংসদের প্রথম বৈঠক। সাধারণত নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন আগের সংসদের স্পিকার। তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেন ডেপুটি স্পিকার। তবে দ্বাদশ সংসদের স্পিকার পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার কারাগারে থাকায় তারা কেউই দায়িত্ব পালনের অবস্থায় নেই। ফলে প্রথম বৈঠকে কে সভাপতিত্ব করবেন, তা নিয়ে শুরুতে অনিশ্চয়তা তৈরি হয়।
১২ মার্চ, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-নেতৃত্বাধীন জোটের জয়লাভের পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং শতাধিক হামলার তথ্য তারা তালিকাভুক্ত করেছেন।
১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনে নবনির্বাচিত সংসদ সদস্যের সরকারি ফলাফল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে ৩৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারান তিনি।
১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বিজয় অর্জন করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জিয়া পরিষদ এবং ইউট্যাব। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুম্মার নামাজ শেষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৩ ফেব্রুয়ারি, ২০২৬
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। ভোট দেয়া শেষে দেবীদ্বারবাসীর উদ্দেশে হাসনাতের আহ্বান, আপনি যাকে ইচ্ছা ভোট দেন, শুধু ভোটের জন্য আপনার ব্যক্তিগত সম্পর্কের অবনতি ঘটুক সেটি আমরা চাই না। আমরা আশা করি, সৌহার্দ্য-সম্প্রীতি আপনারা বজায় রাখবেন। ভোটের কারণে কারো সাথে নেতিবাচক সম্পর্ক আমরা প্রত্যাশা করি না।
১২ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং ঢাকা-১১ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর রাজধানীর বাড্ডার বেরাইদ এলাকায় (ফকিরখালি রোডের মাথা) অবস্থিত এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।
১২ ফেব্রুয়ারি, ২০২৬
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ ভোটাধিকার সচেতনভাবে প্রয়োগ করতে দেশের সব শ্রেণি ও পেশার ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
১১ ফেব্রুয়ারি, ২০২৬
বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আগামীকাল ভোটগ্রহণের সব আয়োজন যেমন সম্পন্ন হয়েছে, তেমনই ভোট প্রদানের জন্য নিজ নিজ এলাকায় ছুটে যাচ্ছেন...
১১ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি ২০২৬। নির্বাচন, ভোট সামনে রেখে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে নির্বাচনি প্রচারে অংশ নেয়া কিংবা সামাজিক মাধ্যমে ভোট দেয়ার আহ্বান জানালেও অনেক তারকা এবার ভোট দিতে পারছেন না, কারণ কেউ কেউ অবস্থান করছেন দেশের বাইরে।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নাশকতা বা আধিপত্য বিস্তারের আশঙ্কায় রাজশাহীর বাগমারায় অভিযান চালিয়েছে র্যাব। অভিযানে বিভিন্ন ধরনের ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে র্যাব-৫ এর রাজশাহী সিপিএসসির একটি দল এ অভিযান চালায়।
৮ ফেব্রুয়ারি, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ঢাকা মহানগরীর নির্দিষ্ট ১৩টি সংসদীয় এলাকায় ভোটগ্রহণের আগে ও পরে মোট ৯৬ ঘণ্টা সব ধরনের জনসভা, মিছিল ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
৮ ফেব্রুয়ারি, ২০২৬

