লোড হচ্ছে...
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় আন্তালিয়া বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন তিনি। ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের অপর একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
১৪ মিনিট আগে

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের আরো সক্রিয় কূটনৈতিক ভূমিকা কামনা করেন।
১ ঘণ্টা ২৬ মিনিট আগে

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল ও বিশেষভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে তিনি বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানো এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে দেশটির সহযোগিতা কামনা করেন।
৩ ঘণ্টা ২০ মিনিট আগে

প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রীকে জানান, সেখানে ব্যাগ, বিভিন্ন ছোট সামগ্রী, জুতা ও ব্লেজারসহ ১২৯ ধরনের পাটজাত পণ্য প্রদর্শন করা হচ্ছে। এসব পণ্য পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সম্ভাবনাময়।
৩ ঘণ্টা ৫৩ মিনিট আগে

জনগণের ভোটে নির্বাচিত সরকার ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর লক্ষ্য নির্ধারণ করেছে। প্যারিস চুক্তির সাথে সামঞ্জস্য রেখে ‘নেট জিরো’ নির্গমন অর্জনের লক্ষ্যে আমরা এই পদক্ষেপ নিয়েছি।
৪ ঘণ্টা ৪১ মিনিট আগে

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘মশা নিধনের পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করাই এখন প্রধান অগ্রাধিকার। এজন্য বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেন পরিষ্কার ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।’
১০ ঘণ্টা ৪২ মিনিট আগে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা এবং বাংলাদেশের গণতান্ত্রিক ম্যান্ডেটকে আন্তর্জাতিক নেতারা গুরুত্বের সাথে দেখছেন।’
১১ ঘণ্টা ১৫ মিনিট আগে

কপ-৩১ সম্মেলনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি এ নৈশভোজের আয়োজন করেন।
১৯ ঘণ্টা ৫৪ মিনিট আগে

‘বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রীকে একজন ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে অভিহিত করা হচ্ছে। বাংলাদেশের প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে তার এই রূপান্তরমূলক ভূমিকা ও গণতান্ত্রিক ম্যান্ডেটকে বিশ্বনেতারা গুরুত্বের সাথে দেখছেন।’
২০ ঘণ্টা ৪৮ মিনিট আগে

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন চীনের ভাইস-প্রেসিডেন্টের হান ঝেং। বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহযোগিতা জোরদারের বিষয়ে নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে তিনি এ বৈঠক করেন।
২০ ঘণ্টা ৫৫ মিনিট আগে

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে তিনি পরিবেশবান্ধব পাটজাত পণ্য এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের গৃহীত নানা উদ্যোগের প্রদর্শনী ঘুরে দেখেন।
২২ ঘণ্টা ১৫ মিনিট আগে

সম্মেলনের তৃতীয় দিন বুধবার বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অংশ নেয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সাথে ব্যস্ত সময় কাটিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি এ দিন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।
১ দিন আগে

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে। এ লক্ষ্যে বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে তা আরো বৃদ্ধি করা হবে। শিক্ষায় বরাদ্দের যেন কোনো ধরনের অপচয় না হয়, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেন তিনি।
১ দিন আগে

জলবায়ু সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিশ্বনেতাদের সম্মিলন ঘটে। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা একে অপরের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানও বিশ্বনেতাদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় ও সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন।
১ দিন আগে

আজ তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে কপ৩১ সম্মেলনস্থলে উদ্বোধনী অধিবেশন শুরু হয়।
১ দিন আগে

এ সময় প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের প্রধান হাসিম জোজোহাদিকুসুমো, ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের সভাপতি সামেদ আগিরবাশের সাথে কুশল ও সৌজন্য বিনিময় করেন।
১ দিন আগে

সম্মেলনের ফাঁকে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ ও চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সাথে পৃথক বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
১ দিন আগে

প্রধানমন্ত্রী সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করবেন।
১ দিন আগে

ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে রাজশাহীতে আবারও ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রম শুরু করেছে রাসিক।
১ দিন আগে

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও জলবায়ু মোকাবিলায় সহযোগিতা বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে রোহিঙ্গা প্রত্যাবাসনেও তুরস্কের সহায়তা চাওয়া হয়।
১ দিন আগে


