লোড হচ্ছে...
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ জেট-চালিত ড্রোন হামলার মাত্র ‘১৫ মিনিট আগে’ ওই ট্রেনের যাত্রীদের সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছিল।
২ দিন আগে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অর্থোডক্স ইস্টার উপলক্ষে ইউক্রেনের সঙ্গে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন।
১০ এপ্রিল, ২০২৬
যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য আনলোডের সময় ক্রেনের তার ছিঁড়ে একজন শ্রমিক নিহত হয়েছেন। আরেকজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনা মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টিটিআই মাঠে ঘটে। ভারতীয় একটি ট্রাক থেকে লোহার শিট বাংলাদেশি ট্রাকে আনলোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে পড়ে শ্রমিক শাহাজান আলী (৫৬) ও সোহেল (৫২) গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শাহাজান আলীকে মৃত ঘোষণা করেন।
৮ এপ্রিল, ২০২৬
ইউক্রেনীয় বাহিনীকে আগামী দুই মাসের মধ্যে দনবাস অঞ্চল থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা বা আল্টিমেটাম দিয়েছে রাশিয়া। কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট-এর এক প্রতিবেদনে এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
২ এপ্রিল, ২০২৬
শীর্ষস্থানীয় একটি সামরিক থিংক-ট্যাঙ্কের মতে, উদীয়মান অর্থনৈতিক সংকট ও জনবলের চাপ সত্ত্বেও ২০২৬ সাল শেষ হওয়া পর্যন্ত ইউক্রেনে আগ্রাসন চালিয়ে যেতে সক্ষম হবে রাশিয়া। একই সঙ্গে ইউরোপের ওপর তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকিও ক্রমেই বাড়ছে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (IISS)-এর মহাপরিচালক বাস্তিয়ান গেইজেরিখ বলেন, "ইউক্রেনের বিরুদ্ধে টানা পঞ্চম বছরে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাশিয়ার কমেছে—এমন ইঙ্গিত খুবই কম পাওয়া যাচ্ছে।"
২৫ ফেব্রুয়ারি, ২০২৬
জেনেভায় বুধবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বিতীয় দিনের আলোচনার প্রস্তুতি চলছে। এর মধ্যেই মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, যুদ্ধ বন্ধের লক্ষ্যে দুই পক্ষের মধ্যে আলোচনায় "তাৎপর্যপূর্ণ অগ্রগতি" হয়েছে।তবে বড় কোনো সাফল্যের আশা খুব একটা নেই বললেই চলে। কারণ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার তাঁর দেশকে আপস করতে বলছেন, যা "ন্যায়সংগত নয়"। তিনি আরও যোগ করেন, "রাশিয়ার হাতে বিজয় তুলে দিলে শান্তি অর্জিত হবে না।"
১৮ ফেব্রুয়ারি, ২০২৬
ক্রেমলিনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়ার তেলের চালান ও তথাকথিত 'শ্যাডো ফ্লিট' বা ছায়া নৌবহরের ওপর নিষেধাজ্ঞার অংশ হিসেবে পশ্চিমা শক্তিগুলো যেন রুশ জাহাজ জব্দ করতে না পারে, তা নিশ্চিত করতে প্রয়োজনে রুশ নৌবাহিনী মোতায়েন করা হতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র এবং নৌপরিবহন বিষয়ক ক্রেমলিনের উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভ মঙ্গলবার বলেছেন, রাশিয়াকে অবশ্যই একটি কঠোর বার্তা দিতে হবে—বিশেষ করে যুক্তরাজ্য, ফ্রান্স এবং বাল্টিক রাষ্ট্রগুলোকে।
১৮ ফেব্রুয়ারি, ২০২৬
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন জোর তৎপরতা চালাচ্ছেন, ঠিক তখনই জেনেভায় আরেক দফা শান্তি আলোচনার জন্য বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল।
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
বিশ্বনেতাদের মিলনমেলা হিসেবে পরিচিত মিউনিখ নিরাপত্তা সম্মেলন। যেখানে রাজনীতিক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা বিশ্বের সবচেয়ে বড় সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন। সাম্প্রতিক বছরগুলোতে এই সম্মেলন বৈশ্বিক রাজনীতির গতিপথ নির্ধারণকারী কিছু চাঞ্চল্যকর বক্তব্যের সাক্ষী হয়েছে। ২০০৩ সালে ইরাক নিয়ে ন্যাটো মিত্রদের প্রকাশ্যে বিবাদ, ২০০৭ সালে ভ্লাদিমির পুতিনের ভাষণ—যা কার্যত নতুন স্নায়ুযুদ্ধের সূচনা করেছিল, কিংবা ২০২৫ সালে জেডি ভ্যান্সের ইউরোপীয় দেশগুলোর ওপর কড়া আক্রমণ—প্রতিটি ঘটনাই সম্মেলনের পরও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। এবারের সম্মেলনের উত্তেজনা থিতিয়ে আসার পর যেসব প্রশ্ন সামনে আসছে, তা হলো:
১৬ ফেব্রুয়ারি, ২০২৬
ইউক্রেনের ন্যাশনাল অ্যান্টি-করাপশন ব্যুরো (ন্যাবু) জানিয়েছে, দেশ ছাড়ার চেষ্টার সময় সাবেক জ্বালানিমন্ত্রী জার্মান গালুশচেঙ্কোকে গ্রেপ্তার করা হয়েছে। বিশাল এক দুর্নীতি কেলেঙ্কারির জেরে গত নভেম্বরে তিনি পদত্যাগ করেছিলেন।
১৬ ফেব্রুয়ারি, ২০২৬
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় ৫৫ হাজার সেনা নিহত হয়েছেন। বুধবার (বর্তমান সময়) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আনুষ্ঠানিকভাবে এই তথ্য প্রকাশ করেন। তিনি জানান, নিহতের পাশাপাশি বিপুল সংখ্যক সেনা নিখোঁজ রয়েছেন।
৫ ফেব্রুয়ারি, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া ‘যুদ্ধবিরতি’ লঙ্ঘন করে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে হামলার অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, তীব্র শীতের মধ্যেও রাশিয়া তাদের ওপর বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। আবুধাবিতে ত্রি-পক্ষীয় আলোচনার ঠিক আগের দিন এই হামলার ঘটনা ঘটে।
৪ ফেব্রুয়ারি, ২০২৬
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে খনি শ্রমিকবাহী একটি বাসে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী। রোববার টেলিগ্রামে পোস্ট করে জ্বালানিমন্ত্রী ডেনিস শ্মিহাল লেখেন, "আজ শত্রুপক্ষ নিপ্রো অঞ্চলে জ্বালানি খাতের কর্মীদের ওপর একটি নির্মম ও পরিকল্পিত হামলা চালিয়েছে।"
২ ফেব্রুয়ারি, ২০২৬
তীব্র শীত ও চরম আবহাওয়ার মানবিক দিক বিবেচনা করে আগামী সাত দিন ইউক্রেনের রাজধানী কিয়েভে কোনো ধরনের বোমা হামলা চালাবে না রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি অনুরোধের প্রেক্ষিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। ট্রাম্পের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার এক ক্যাবিনেট মিটিংয়ে ডোনাল্ড ট্রাম্প জানান, "অত্যন্ত বৈরী আবহাওয়ার কারণে আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিনকে অনুরোধ করেছিলাম যেন এক সপ্তাহের জন্য কিয়েভ ও পার্শ্ববর্তী শহরগুলোতে হামলা বন্ধ রাখা হয়। তিনি আমার সেই অনুরোধে রাজি হয়েছেন।"
৩০ জানুয়ারি, ২০২৬
এক সপ্তাহে ব্যাটলগ্রুপ নর্থের অভিযানে ইউক্রেনীয় বাহিনীর এক হাজার ১১০ জনের বেশি সেনা হতাহত হয়েছে বলে দাবি করা হয়। এই সময় খারকিভ ও সুমি অঞ্চলে ইউক্রেনের একাধিক যান্ত্রিক, আঞ্চলিক প্রতিরক্ষা, ন্যাশনাল গার্ড ও সীমান্তরক্ষী ইউনিটের ওপর হামলা চালানো হয়। এতে নয়টি সাঁজোয়া যান, ১০৭টি সামরিক যান ও ১৮টি ফিল্ড আর্টিলারি ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়। একই সঙ্গে ধ্বংস করা হয় ১০টি ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা ও কাউন্টারব্যাটারি রাডার এবং ২৩টি গোলাবারুদ ও রসদ গুদাম।
২৪ জানুয়ারি, ২০২৬
প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধ থামাতে এই প্রথম একসঙ্গে আলোচনায় বসল তিন দেশ। রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে বৈঠকে বসেছে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটন। শুক্রবার সংযুক্ত...
২৪ জানুয়ারি, ২০২৬
সুইজারল্যান্ডের দাভোসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধ অবসানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনায় বসতে যাচ্ছে কিয়েভ। সংযুক্ত আরব আমিরাতে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন তিনি।
২৩ জানুয়ারি, ২০২৬

