লোড হচ্ছে...
২৪ এপ্রিল দেশের সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত ’দম’ চলচ্চিত্রটি। পবিত্র ঈদুল ফিতরে দেশের সব মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়ে ইতোমধ্যেই দর্শকপ্রিয়তা ও ব্যবসায়িক সাফল্য অর্জন করেছে সিনেমাটি। এবার সারা দেশের বড় ও ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিন প্রেক্ষাগৃহে দর্শকদের সামনে আসছে রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমা। প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি জানিয়েছে, ৫০টিরও বেশি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হবে সিনেমাটি। এর ফলে দেশের সাধারণ দর্শকরাও সহজেই ‘দম’ দেখার সুযোগ পাবেন।
২২ এপ্রিল, ২০২৬
আগামী ২৪ এপ্রিল মুক্তি পাচ্ছে প্রয়াত মার্কিন পপ তারকা মাইকেল জ্যাকসনের বায়োপিক সিনেমা ‘মাইকেল’। একই দিনে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের প্রেক্ষাগৃহ চেইন স্টার সিনেপ্লেক্স তাদের ফেসবুক পেজে “Coming Soon” লিখে সিনেমাটির প্রচারণা শুরু করেছে। ‘কিং অব পপ’ নামে পরিচিত মাইকেল জ্যাকসনের জীবন ও ক্যারিয়ারকে ঘিরে নির্মিত এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যাকসন পরিবারের সদস্য জাফর জ্যাকসন। নির্মাতারা জানিয়েছেন, মাইকেলের বিখ্যাত গান ‘Beat It’-এর লুক থেকে অনুপ্রাণিত হয়ে তার চরিত্রের রূপ দেওয়া হয়েছে।
২০ এপ্রিল, ২০২৬
এপ্রিল মাসের প্রথম ১৮ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৯৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৯৩ লাখ ডলার রেমিট্যান্স।
১৯ এপ্রিল, ২০২৬
১৯ এপ্রিল শুরু হচ্ছে হজের প্রথম ফ্লাইট। আল্লাহর মেহমানদের নিয়ে এদিন সৌদি আরবের উদ্দেশে ডানা মেলবে হজযাত্রীদের প্রথম দলটি। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরব গমন করবেন। এর মধ্যে চট্টগ্রাম থেকে হজ পালনের উদ্দেশ্যে যাচ্ছেন ৫ হাজার ৬৭৫ জন ধর্মপ্রাণ মানুষ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে হজ ফ্লাইটের কার্যক্রম শুরু হবে আগামী ১৯ এপ্রিল থেকে। এদিন বিকেলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৭৭ উড়োজাহাজে ৪১৯ জন যাত্রী থাকবেন।
১৩ এপ্রিল, ২০২৬
আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানালেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
৭ এপ্রিল, ২০২৬
আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা জুনের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। আগামী ১ মার্চ থেকে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।
১২ জানুয়ারি, ২০২৬
২০২৬ সালের ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে । এক্ষেত্রে অনুসরণ করতে হবে হজ এজেন্সি এবং এয়ারলাইন্সগুলোকে সৌদি সরকারের নির্দেশনা এবং ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ এর নির্দেশনা । রোববার ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি হজ এজেন্সি মালিক এবং হজযাত্রী পরিবহনকারী তিনটি এয়ারলাইন্সের কাছে পাঠানো হয়।
১২ জানুয়ারি, ২০২৬

