লোড হচ্ছে...
আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে ই-করপোরেট কর রিটার্ন চালু এবং ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৫ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। একই সঙ্গে ভ্যাট আদায়ে জাতীয় মোবাইল অ্যাপ প্রবর্তন ও করপোরেট করহার কমানোর সুপারিশ করেছে সংগঠনটি। বুধবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরা হয়। ডিসিসিআইয়ের পক্ষে লিখিত প্রস্তাবনা পাঠ করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সচিব জেনারেল ড. একেএম আসাদুজ্জামান পাটোয়ারী।
২২ এপ্রিল, ২০২৬
ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৫ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। একই সঙ্গে সর্বোচ্চ করহার ২৫ শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়েছে সংগঠনটি। সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরা হয়। ডিসিসিআই, চ্যানেল ২৪ ও দৈনিক সমকাল যৌথভাবে ‘বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করে।
১৩ এপ্রিল, ২০২৬

