লোড হচ্ছে...
আগামীকাল থেকে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে । মঙ্গলবার (২১ এপ্রিল) পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত। সময়সূচি অনুযায়ী প্রথম দিনেই বাংলা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০ এপ্রিল, ২০২৬
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০২৬ সালের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন আজ । শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের উদ্বোধন করবেন । প্রথম হজ ফ্লাইটটি ১৮ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। উদ্বোধনের দিন মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে ছয়টি, সৌদি আরবের সাউদিয়া চারটি এবং ফ্লাইনাস চারটি ফ্লাইট পরিচালনা করবে। এসব তথ্য বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১৭ এপ্রিল, ২০২৬
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে, বিশ্বকাপের আগে বড় কোনো ইউরোপীয় প্রতিপক্ষের মোকাবিলা করতে যাচ্ছে লিওনেল মেসির দল। শুক্রবার সকালে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তাদের প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচের সূচিতে পরিবর্তন এনেছে এবং জুন মাসের আন্তর্জাতিক উইন্ডোতে ইউরোপের একটি দলের বিপক্ষে মাঠে নামার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।
১০ এপ্রিল, ২০২৬
রোজার মধ্যে আয়োজন নিয়ে আপত্তি আর নানা আলোচনার পর অবশেষে চূড়ান্ত হয়েছে অমর একুশে বইমেলা শুরুর দিনক্ষণ। ২০২৬ সালের আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
১৮ ফেব্রুয়ারি, ২০২৬

