লোড হচ্ছে...
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৪ জন ভর্তি হয়েছে। একই সময়ে নতুন করে কোনো মৃত্যু নেই। বুধবার রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস মিডিয়া সেলের মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
১৫ এপ্রিল, ২০২৬
তারাকান্দায় পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগদানে বাধা এবং তার সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে কয়েকজনকে রক্তাক্ত ও জখম করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য ও ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ।
১৫ এপ্রিল, ২০২৬
নওগাঁ জেলায় হাম ও রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচি উপলক্ষে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।
১৫ এপ্রিল, ২০২৬
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণনের বাসায় বোমা হামলার হুমকিকে কেন্দ্র করে চেন্নাইজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে শহরের কন্ট্রোল রুমে পাঠানো এক ইমেইলে দাবি করা হয়, তেয়নামপেট এলাকার তার বাসভবনে বিস্ফোরক রাখা হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল। তারা পুরো বাড়ি ঘিরে ফেলে এবং দীর্ঘ সময় ধরে তল্লাশি চালায়। তবে কয়েক ঘণ্টার তল্লাশির পর কোথাও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। পরে পুলিশ জানায়, এটি ছিল সম্পূর্ণ ভুয়া হুমকি।
১৫ এপ্রিল, ২০২৬
গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জন শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৮ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
১৪ এপ্রিল, ২০২৬
গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ১৩ শিশুর মৃত্যু হলো।
১৪ এপ্রিল, ২০২৬
২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণের দিন রমনা বটমূলে বোমা হামলা হয়। ওই ঘটনায় ১০ জন নিহত ও কয়েকজন আহত হন। বোমা হামলার ঘটনায় রমনা থানায় হত্যা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করে পুলিশ।
১৪ এপ্রিল, ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৫ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
১৩ এপ্রিল, ২০২৬
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৯ জন রোগী। সোমবার (১৩ এপ্রিল) রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
১৩ এপ্রিল, ২০২৬
মাদারীপুর থেকে ঢাকায় একের পর এক চারটি হাসপাতাল ঘুরেও শেষ রক্ষা হয়নি ১০ মাস বয়সী শিশু সোহা মনির। হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুটি অবশেষে ১০ এপ্রিল রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউট–এর রেসপিরেটরি ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আরআইসিইউ) মারা যায়।
১৩ এপ্রিল, ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের মারুব গ্রামে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। হামলায় আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৩ এপ্রিল, ২০২৬
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী বোকো হারামের সদস্যদের লক্ষ্য করে চালানো বিমান হামলায় ভুলবশত দেশটির যুদ্ধবিমান একটি গ্রামীণ বাজারে আঘাত হানে। এতে শতাধিক মানুষ নিহত হয়েছেন বরে আশংকা করা হচ্ছে।হামলাটি হয় ইয়োবি রাজ্যের জিল্লি গ্রামে, যা বর্নো রাজ্যের সীমান্তবর্তী এলাকা এবং বোকো হারামের ঘাঁটি হিসেবে পরিচিত। রোববার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, এ হামলায় ১০০ জনের বেশি মানুষ নিহত এবং অন্তত ৩৫ জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তা লাওয়ান জান্না নুর গেইদাম জানান, মোট হতাহতের সংখ্যা প্রায় ২০০ জনের কাছাকাছি।
১৩ এপ্রিল, ২০২৬
কুষ্টিয়ার দৌলতপুরে মাজারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।
১২ এপ্রিল, ২০২৬
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির শাহাদাতের ৪০ দিন (চেহলাম) উপলক্ষে সেমিনারের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও আল মুস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়।
১২ এপ্রিল, ২০২৬
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৯ ও ১০ মাস বয়সী আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে মোট ১২ শিশুর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৭৩ শিশু।
১২ এপ্রিল, ২০২৬
দেশে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত।
১২ এপ্রিল, ২০২৬
রাজধানীতে হাম ও রুবেলা প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। রবিবার সকালে বনানীর এরশাদ মাঠে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
১২ এপ্রিল, ২০২৬
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৭ জন ভর্তি হয়েছেন। একই সময়ে নতুন করে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি। শনিবার (১১ এপ্রিল) রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস মিডিয়া সেলের মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
১১ এপ্রিল, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইসরায়েলি হামলায় লেবাননে দীপালি বেগম (৩৪) নামে ফরিদপুরের এক নারী নিহত হয়েছেন। গত বুধবার (৮ এপ্রিল) রাতে চিকিৎসাধীন অবস্থায় লেবাননের এক হাসপাতালে তার মৃত্যু হয়।
১১ এপ্রিল, ২০২৬
আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে । আর এই আলোচনাকে ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এখন কূটনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিতব্য এই উচ্চপর্যায়ের বৈঠককে সামনে রেখে ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। শহরের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে হাজারো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ইসলামাবাদ পুরোপুরি প্রস্তুত। ইতোমধ্যে ইরানের প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছেছে। ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ, যাঁর সাথে আছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান, এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেম্মাতি। বৈঠক শুরু হওয়ার আগে, ইরানের পার্লামেন্টের স্পিকার বলেন, “আমাদের সদিচ্ছা আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের কোনো বিশ্বাস নেই। যদি তারা একটি প্রকৃত চুক্তির জন্য প্রস্তুত থাকে, তবে আমরা প্রস্তুত।” গালিবাফ আরও বলেন, “দুর্ভাগ্যবশত, আমেরিকানদের সঙ্গে আমাদের আলোচনার অভিজ্ঞতা সবসময় ব্যর্থতা এবং প্রতিশ্রুতির লঙ্ঘনের মধ্য দিয়ে শেষ হয়েছে।”
১১ এপ্রিল, ২০২৬

