লোড হচ্ছে...
আইএসপিআর জানায়, সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে অংশ নেবেন।
১ দিন আগে
পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ও এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে সুশীল সমাজ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে সমন্বয় সভা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন।
১ দিন আগে
পাহাড়ি এলাকার প্রান্তিক কৃষকদের কৃষিকাজে দক্ষ ও স্বাবলম্বী করে তুলতে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের সার্বিক ব্যবস্থাপনায় এবং লক্ষ্মীছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় কৃষি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সেনাসদস্যরা প্রাণ দিয়েছেন। তারা দেশের জন্য শহীদ হয়েছেন। তাদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’
২ দিন আগে
প্রশিক্ষণার্থীদের দক্ষতা ও উন্নয়নের পাশাপাশি নিজ উদ্যোগে কাজ শুরু করে যেন আয় করতে পারেন, সে লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
১৩ দিন আগে
তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, বাংলাদেশ পুলিশ এবং দেশের ১৯টি জেলা ক্রীড়া সংস্থাসহ ২২টি দলের প্রায় ৪৫০ জন পুরুষ ও মহিলা তায়কোয়ানডো খেলোয়াড় বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেন।
১৭ দিন আগে
দেশে জ্বালানি নিরাপত্তা একটি বড় ইস্যু। স্বাধীনতার ৫৪-৫৫ বছরেও দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার...
২৩ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের সাবেক সেনা সদস্যরা ইরানে নতুন করে কোনো যুদ্ধ চান না। এই দাবির প্রেক্ষিতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেস ভবনে বিক্ষোভ করেছেন তারা। সোমবার (২০ এপ্রিল)...
২১ এপ্রিল, ২০২৬
জাপানে সামরিক প্রশিক্ষণের সময় একটি ট্যাংকের গোলা বিস্ফোরিত হয়ে তিন সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে...
২১ এপ্রিল, ২০২৬
ইসরায়েলের সেনাবাহিনীকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সেনাবাহিনী বলে বর্ণনা করেছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজ। মঙ্গলবার (২১ এপ্রিল) তিনি বলেছেন, তাদের কর্মকাণ্ড সব সীমারেখা অতিক্রম ও...
২১ এপ্রিল, ২০২৬
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও দেশটির ‘সবচেয়ে সুন্দরী নারীকে’ বিয়ের জন্য দেওয়ার দাবি জানিয়েছেন উগান্ডার প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও দেশটির প্রেসিডেন্ট ইয়াওয়ারি মুসেভেনির ছেলে মুয়াহুজি কাইনেরুগাবা।
১৩ এপ্রিল, ২০২৬
ইংল্যান্ডের কাপ ফুটবলে নাটকীয় এক দিন কাটল। একদিকে গোল উৎসবে সেমিফাইনালে উঠেছে চেলসি, অন্যদিকে চমকে দিয়ে বিদায় নিয়েছে আর্সেনাল।
৫ এপ্রিল, ২০২৬
ইউক্রেনীয় বাহিনীকে আগামী দুই মাসের মধ্যে দনবাস অঞ্চল থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা বা আল্টিমেটাম দিয়েছে রাশিয়া। কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট-এর এক প্রতিবেদনে এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
২ এপ্রিল, ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়-এর (ইবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মহিউদ্দিন বাংলাদেশ সেনাবাহিনী-তে জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) হিসেবে ওয়ারেন্ট অফিসার পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) ইবি বিএনসিসি সেনা প্লাটুনের ইনচার্জ ক্যাডেট সার্জেন্ট মোসাদ্দেক হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। পরে রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মহিউদ্দিন নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
১ এপ্রিল, ২০২৬
সৌদি আরবের আল-খারজ এলাকায় অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১২ জন মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন। হামলা ঘটেছে ২৭ মার্চ শুক্রবার গভীর রাতে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ইরান এই হামলায় একযোগে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে, যা সরাসরি মার্কিন সেনাদের আবাসন এবং কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে।
২৮ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান বহুমুখী যুদ্ধের চাপে ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছেন দেশটির সামরিক ও রাজনৈতিক নেতারা।
২৭ মার্চ, ২০২৬
একটা সময় ছিল যখন তিন হাতলওয়ালা এই লিগ কাপের ট্রফিটাকে পেপ গার্দিওলার ব্যক্তিগত সম্পত্তি মনে হতো। ২০১৮ সালে আর্সেনালকে হারিয়ে প্রথমবারের মতো এই ট্রফি জিতেছিলেন ম্যানচেস্টার সিটি বস, এরপর টানা তিন মৌসুম সেই সাফল্যের পুনরাবৃত্তি করেছিলেন।
২৩ মার্চ, ২০২৬
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি হাসপাতাল লক্ষ্য করে পাকিস্তানের সেনাবাহিনী বিমান হামলা চালিয়েছে—এমন অভিযোগ করেছে আফগানিস্তানের তালেবান সরকার। এ হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। আহত হয়েছেন প্রায় ২৫০ জন। আফগানিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
১৭ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন ধরেছে। এতে দুই সেনা আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।
১২ মার্চ, ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে বেশ কয়েকটি পদে রদবদল করা হয়েছে। বর্তমানে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালনরত লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এর...
২৬ ফেব্রুয়ারি, ২০২৬

