লোড হচ্ছে...
বাঘের হামলায় তিনজন আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। আহতদের রংপুর মেডিক্যালে পাঠানো হয়েছে। বন বিভাগের লোকজন ঘটনাস্থলে আছেন।
১ দিন আগে

এক সপ্তাহ পর ইরানের সাথে সীমান্ত খুলে দিলো পাকিস্তান
২ দিন আগে

বিএসএফ সদস্যরা শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের ভূখণ্ডে অবৈধভাবে অনুপ্রবেশ করে। এ সময় তারা কোনো প্রকার উস্কানি ছাড়াই জমিতে কাজ করা বাংলাদেশী কৃষকদের ওপর চড়াও হয়ে মারধরের চেষ্টা চালায়।
২ দিন আগে

সীমান্তের সুনির্দিষ্ট অবস্থান যৌথভাবে নির্ধারণ এবং সামরিক যোগাযোগব্যবস্থা পুনরায় চালুর বিষয়ে আলোচনা করতে উত্তর কোরিয়াকে সামরিক বৈঠকের প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া।
৪ দিন আগে

ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তে একাধিক স্থানে চীনা সেনাদের সাথে মুখোমুখি সংঘাত বা উত্তেজনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের (আইটিবিপি) মহাপরিচালক শত্রুজিৎ কাপুর। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচলের সীমান্তে চলমান এই উত্তেজনার বিষয়ে এটিই প্রথম আনুষ্ঠানিক স্বীকারোক্তি।
৪ দিন আগে

বাংলাদেশ সীমান্তঘেঁষে সামরিক সক্ষমতা বাড়াতে ভারত ব্যাপক তৎপরতা বৃদ্ধি করেছে। অল্প সময়ের মধ্যে নতুন সেনাঘাঁটি, সেনা স্টেশন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) কমান্ড সেন্টার, ড্রোন ও অ্যান্টি-ড্রোন ব্যবস্থা এবং বহুস্তরের আকাশ প্রতিরক্ষা গড়ে তোলা হচ্ছে। এসব উদ্যোগের কেন্দ্রে রয়েছে শিলিগুড়ি করিডোর, যা ‘চিকেনস নেক’ নামে পরিচিত। প্রায় ২২ কিলোমিটার চওড়া এই সরু ভূখণ্ড ভারতের মূল ভূখণ্ডকে উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সাথে যুক্ত করেছে। এই তৎপরতা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভূরাজনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সম্প্রতি গোয়েন্দা সংস্থা, ভারতের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গণমাধ্যম থেকে এসব তথ্য পাওয়া গেছে।
৫ দিন আগে

মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, সোনারহাট, প্রতাপপুর, নোয়াকোট, দমদমিয়া এবং সংগ্রাম বিওপির সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেন।
৬ দিন আগে

কচুছড়িমুখ এলাকায় পৌঁছালে টহলদলের সদস্যরা দূরে কয়েকজনের সন্দেহজনক উপস্থিতি দেখতে পান। সীমান্তের কাছাকাছি পাহাড় থেকে কাঁধে ব্যাগ নিয়ে ১০-১২ জনের একটি দলকে সীমান্ত সড়কে নেমে আসতে দেখা যায়।
১০ দিন আগে

গরু নিয়ে আসার সময় ভারতের আকুয়া বস্তির খাসিয়াদের সাথে চোরকারবারিদের বিরোধ দেখা দেয়। অস্ত্রধারী খাসিয়ারা চোরাকারবাবিদের ধাওয়া দিলে খালেদ আহমদ নিখোঁজ হন। এ সময় তার সাথে থাকা সঙ্গীরা বাংলাদেশে পালিয়ে আসতে সক্ষম হয়।
১০ দিন আগে

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে কুমিল্লা সেক্টরের আওতাধীন ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১১ দিন আগে

লেফটেন্যান্ট কর্নেল মো: মাহবুব মুর্শেদ রহমান বলেন, সীমান্তে লোক প্রবেশ করানোর অপচেষ্টা মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্কতা, সংযম ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। সীমান্ত ব্যবস্থাপনার যেকোনো পর্যায়ে অবৈধ চাপ বা অপতৎপরতা মোকাবিলায় বিজিবি কোনো আপস করবে না। প্রচলিত আইন, বিধিবিধান ও নির্ধারিত প্রটোকল অনুসরণ করেই বাহিনীটি দায়িত্ব পালন করছে।
১১ দিন আগে

আটক দু’জনের মধ্যে একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং অন্যজন কনস্টেবল। তারা দু’জনই ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত। উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলার-সংলগ্ন এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালাতে যান তারা।
১১ দিন আগে

শারদীয় দূর্গাপূজার সরকারি ছুটির কারণে শনিবার (১৭ অক্টোবর) থেকে বুধবার (২১ অক্টোবর) পর্যন্ত পেট্রাপোল বন্দরের কাজকর্ম বন্ধ থাকবে। তাই এ সময় বেনাপোল বন্দরের সাথে সব ধরনের আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে ইলিশের চালান গ্রহণ করা হবে।
১২ দিন আগে

বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ করেছে বিজিবি।
১৪ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশ সরকার অবৈধ অভিবাসনের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। ঝুঁকিপূর্ণ ও অবৈধ পথে মানবপাচার রোধে এবং অভিবাসনপ্রত্যাশীদের সুরক্ষায় বাংলাদেশ ইইউর সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
১৫ দিন আগে

সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভবিষ্যতে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে।
১৬ দিন আগে

বিজিবির দৃঢ় অবস্থান ও কার্যকর উদ্যোগের পরিপ্রেক্ষিতে সকাল ৮টার দিকে বিএসএফের ১১ ব্যাটালিয়নের দীঘলকান্দি ক্যাম্পের সদস্যরা ওই ছয়জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেন।
১৬ দিন আগে

সীমান্তসংলগ্ন ভারতীয় জনপদের বাসিন্দাদের একাংশ আশঙ্কা করছেন, দিল্লির উত্তেজনা পশ্চিমবঙ্গ ও আশপাশের জেলায় ছড়ালে বাংলাভাষী মানুষকে জোর করে সীমান্তের দিকে ঠেলে দেয়ার ঘটনা বাড়তে পারে।
১৬ দিন আগে

বিজিবির জব্দ করা চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ৩ কেজি ৪৩৮ গ্রাম স্বর্ণ, ১৮ হাজার ৮৭২টি শাড়ি, ৩ হাজার ৮০৮টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ২ হাজার ৫২৮টি তৈরি পোশাক, ১ হাজার ৩১৮ মিটার থান কাপড়, ২ হাজার ৬৪৭টি ইমিটেশন গহনা এবং ৩ লাখ ৯ হাজার ২৪৬টি কসমেটিকস সামগ্রী।
১৭ দিন আগে

সীমান্তের ওপারে বিএসএফের ১১ ব্যাটালিয়নের বিজয় মাঠপাড়া ক্যাম্প থেকে দু’জন পুরুষ, একজন নারী ও একটি শিশুকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়।
১৮ দিন আগে


