লোড হচ্ছে...
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছে ১১ জন। বৃহস্পতিবার রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস মিডিয়া সেলের মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
১৬ এপ্রিল, ২০২৬
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় দুই পরিবারের সংঘর্ষ থামানোর জেরে এক শিশুশিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে। কাঠের বাটাম দিয়ে আঘাত করে দ্বিতীয় শ্রেণির ছাত্রী তাসফিয়া আক্তার রিতুর কপাল ফাটিয়ে দেওয়া হয়।
১৬ এপ্রিল, ২০২৬
জামালপুরে কবিরাজির নামে প্রতারণা করে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা, কন্টেন্ট ক্রিয়েটর মো. মনির হোসেনকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (১৫ এপ্রিল) ময়মনসিংহের কোতোয়ালি থানার মাসকান্দা নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
১৬ এপ্রিল, ২০২৬
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ‘ফ্যাসিস্টের সহযোগী’ আখ্যা দিয়ে ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক অ্যাডভোকেট মো. আব্দুল বারির এ সিদ্ধান্তকে ঘিরে আইনজীবীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ দেখা দিয়েছে। এতে নির্বাচনকে সামনে রেখে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
১৬ এপ্রিল, ২০২৬
চুয়াডাঙ্গার জীবননগরে বজ্রপাতে রাসেল (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের বাসিন্দা এবং রেজাউল হোসেনের ছেলে।
১৬ এপ্রিল, ২০২৬
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ফুটপাত ও সিএনজি স্ট্যান্ড থেকে অবৈধ খাজনা (চাঁদা) আদায় সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এ সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। এতে স্বস্তি ফিরে এসেছে ক্ষুদ্র ব্যবসায়ী, ফুটপাতের দোকানদার এবং সিএনজি চালকদের মাঝে।
১৬ এপ্রিল, ২০২৬
যশোরের চৌগাছায় গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধের নাটক’ সাজিয়ে ছাত্রশিবিরের দুই নেতাকে গুলি করার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ২০ এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
১৬ এপ্রিল, ২০২৬
বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। একই সঙ্গে আরও ছয় শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিষয়টি জানা যায়।
১৬ এপ্রিল, ২০২৬
কক্সবাজার উপকূলে সাগরে মাছ ধরার ওপর ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শুরু হওয়ায় জেলেদের মধ্যে চরম উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। একদিকে সাগরে মাছের আকাল, অন্যদিকে দীর্ঘদিনের জ্বালানি সংকট—সব মিলিয়ে জীবিকা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন হাজারো মৎস্যজীবী। মঙ্গলবার (১৪ এপ্রিল) মধ্যরাতের পর থেকে আনুষ্ঠানিকভাবে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
১৬ এপ্রিল, ২০২৬
নাটোরে হাম-উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৭ জন রোগী। সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় এখন পর্যন্ত হাম-উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৯ জনে।
১৬ এপ্রিল, ২০২৬
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলাধীন এলাকায় অনলাইন জুয়ার কারণে সর্বস্ব হারানোর পর এক যুবক প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার প্রতিজ্ঞা করেছেন।
১৬ এপ্রিল, ২০২৬
নেত্রকোনার মদন ও খালিয়াজুরী উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর পৃথক অভিযানে তিনজন মাদক-সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৬ এপ্রিল, ২০২৬
“কে জানিত মানুষ অতীতকে বর্তমানে বন্দী করিবে? অতলস্পর্শ কালসমুদ্রের ওপর কেবল এক-একখানি বই দিয়া সাঁকো বাঁধিয়া দিবে?”— বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই চিরন্তন উক্তির মতোই বই যেন সময়ের সেতুবন্ধন, জ্ঞান ও অনুভূতির অনিঃশেষ ভাণ্ডার। আর সেই বইকে ঘিরেই তৈরি হয় এক অনন্য সাংস্কৃতিক আবহ—বইমেলা, যেখানে জ্ঞান, সৃজনশীলতা ও মানবিকতার মিলন ঘটে একসঙ্গে।
১৬ এপ্রিল, ২০২৬
চুয়াডাঙ্গায় অবৈধভাবে মজুদ করা ৫ ব্যারেল (প্রায় ১,০০০ লিটার) ডিজেল তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জড়িত এক ইউপি সদস্যকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
১৬ এপ্রিল, ২০২৬
নাটোর পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ মামুনুর রশিদ (মামুন)-এর ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।
১৬ এপ্রিল, ২০২৬
মঙ্গলবার (১৫ এপ্রিল) মহাদেবপুর থানাধীন সাফাপুর ইউনিয়নের বিনোদপুর উত্তর পাড়া গ্রামের মোঃ শহিদুল ইসলাম, পিতা—মৃত তছির উদ্দিনের একটি পুরাতন পুকুর খননের সময় স্থানীয় লোকজন একটি রাধাকৃষ্ণের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার করেন। সংবাদ পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন এবং উদ্ধারকৃত মূর্তিটি জব্দ করেন। মূর্তিটির ওজন ৭ কেজি ৭০০ গ্রাম।
১৫ এপ্রিল, ২০২৬
নওগাঁর নিয়ামতপুরে ফিলিং স্টেশনে পুলিশের উপর চড়াও হয়ে পুলিশের ইউনিফর্ম ছিড়ে ফেলা ও সরকারি কাজে বাঁধার কারণে দেলোয়ার হোসেন ডেভিড (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।
১৫ এপ্রিল, ২০২৬
সুন্দরবন খুলনা রেঞ্জের কালাবগী স্টেশনের অধীনস্থ শিবসা বন টহল ফাঁড়ির চরের খাল এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১,৫০০ ফুট দীর্ঘ হরিণ ধরার মালা ফাঁদ উদ্ধার করা হয়েছে।
১৫ এপ্রিল, ২০২৬
রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় বিদ্যুৎ বিভ্রাট চরম আকার ধারণ করেছে। প্রতিনিয়ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, প্রায় প্রতি এক ঘণ্টা পরপর বিদ্যুৎ আসা-যাওয়া করছে।
১৫ এপ্রিল, ২০২৬
কক্সবাজারের উখিয়ায় সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের পা ক্ষত-বিক্ষত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নাফ নদীর ১৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
১৫ এপ্রিল, ২০২৬

