লোড হচ্ছে...
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সার ডিলার নিয়োগে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। উপজেলা থেকে পাঠানো তালিকার প্রথম আবেদনকারীকে বাদ দিয়ে দ্বিতীয় স্থানে থাকা আবেদনকারীকে ডিলার নিয়োগ দেয়ায় জেলা ও উপজেলা প্রশাসনের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ।
১ ঘণ্টা ৫৭ মিনিট আগে

দৈনিক নয়া দিগন্তে প্রকাশিত দলীয় প্যাডে সিলমোহরযুক্ত রংপুরের পীরগাছা উপজেলা বিএনপি সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা স্বাক্ষরিত জেলা ও উপজেলা প্রশাসনকে দেয়া তালিকা থেকেই সারের ডিলার নিয়োগ দিলো কৃষি মন্ত্রণালয়।
২ ঘণ্টা ৫০ মিনিট আগে

অভিজ্ঞ ও প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে নীলফামারীর ডিমলা উপজেলার গায়াবাড়ী ইউনিয়নে সরকারি সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের জাবি শাখার সাবেক সহ-সম্পাদক মো: মাবরুক আল ইসলাম জোয়াদ।
৪ ঘণ্টা ৪২ মিনিট আগে

কাজলের মা মনি বলেন, ‘আমার একটা মাত্র মেয়ে। তারা আমার মেয়েটাকে গুম করে দিয়েছে। কাওসার বিয়ের বিষয়টি বাড়িতে লুকায়। তাকে বারবার বলতে বলা হয়েছিল। কিন্তু সে বলছি, বলবো বলে এড়িয়ে যায়। আমার মেয়েটার সাথে কাওসার কী করেছে জানি না। এখন তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।’
১০ ঘণ্টা ২০ মিনিট আগে

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে হানিফ পরিবহনের বাসের দরজা ভেঙে ভেতরে আটকে পড়া যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়।
১৩ ঘণ্টা ৫ মিনিট আগে

নির্ধারিত দর অনুযায়ী প্রতি বস্তা সারের মূল্য ধরা হয়েছে এক হাজার ৫০ টাকা। স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি কৃষককে কার্ড প্রদর্শনের সাপেক্ষে সর্বোচ্চ এক বস্তা করে সার দেয়া হচ্ছে।
১ দিন আগে

অ্যামোনিয়ার উৎপাদন চলছে, যান্ত্রিক ত্রুটির কারণে ইউরিয়া সারের উৎপাদন বন্ধ হয়ে গেছে। তবে আশা করছি, দুই দিনের মধ্যেই আবার চালু করা যাবে।
১ দিন আগে

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, ‘গত সাত মাসে রাজউকের মতো ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, নারায়ণগঞ্জ, রংপুর ও বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন দেয়া হয়েছে। এর আগে আরো চারটি ছিল। পর্যায়ক্রমে আগামীতে বগুড়াকেও উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় আনা হবে। ডেভেলপমেন্ট অথরিটি না থাকলে সিটি করপোরেশনই প্ল্যান দিচ্ছে, তারাই কাজ করছে। সেখানে চেক অ্যান্ড ব্যালান্স থাকে না। আমরা সবাইকে একটি সামগ্রিক আইনি কাঠামোর মধ্যে আনার চেষ্টা করছি।’
১ দিন আগে

সারের কৃত্রিম সঙ্কট নিরসন, ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও পারিবারিক একচেটিয়া প্রভাব (মনোপলি) ঠেকাতে আগের নীতিমালায় সংশোধন করে সরকার। গত ২৭ আগস্ট ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ প্রণয়ন করা হয়।
১ দিন আগে

নতুন ১৭টি রেডিওথেরাপি মেশিনের মধ্যে ছয়টি ঢাকায় ও ১১টি ঢাকার বাইরে স্থাপন করা হবে। এর ফলে ক্যান্সার রোগীরা নিজ নিজ এলাকায় স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নেয়ার সুযোগ পাবেন এবং ঢাকামুখী চাপ কমবে।
২ দিন আগে

তৎকালীন প্রধানমন্ত্রী প্রকাশ্যেই বলেছিলেন যে ভারতকে যা দেয়া হয়েছে, তা তারা মনে রাখবে। কিন্তু এই নতিস্বীকারের বিরুদ্ধে আবরার ফাহাদ যে সাহসী ও তীক্ষ্ণ প্রতিবাদ গড়ে তুলেছিলেন, সেটিই ছিল তার আসল অপরাধ। তাকে হত্যার মাধ্যমে মূলত পুরো জাতিকে ভয় পাইয়ে দেয়ার চেষ্টা করা হয়েছিল।
২ দিন আগে

মাঠপর্যায়ে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, সেবা কার্যক্রমে গতি এবং দফতরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাউবি ভিসি।
২ দিন আগে

জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের এই সংগ্রাম চলবে।
২ দিন আগে

উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াছমিন জানান, ‘উপজেলা বিএনপির সভাপতির দেয়া তালিকা আমি পাইনি। কমিটির মাধ্যমে চুলচেরা বিশ্লেষণ করে নাম ডিসি অফিসে পাঠানো হয়েছে।’
৩ দিন আগে

আগুন লেগে ছয়টি দোকান পুড়ে ভস্মীভূত গেছে। ব্যবসায়ীদের দাবি, এতে তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
৩ দিন আগে

মেলান্দহে সার বিতরণকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
৩ দিন আগে

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন জানান, ‘কৃষক রমজানের বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা ৭৬ বস্তা সার জব্দ করা হয়েছে। অভিযানে ওই কৃষকের কৃষি উপকরণ সহায়তা কার্ডে জমির পরিমাণ সংশোধন করে প্রকৃত জমির পরিমাণ যুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
৪ দিন আগে

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেয়ার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি গণমাধ্যমসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
৪ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও আলজেরিয়ার অর্থনৈতিক সম্পর্ককে আরো বেগবান করতে আলজেরিয়া বাংলাদেশ থেকে তৈরি পোশাক (গার্মেন্টস) ও ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানি বাড়াতে পারে। পাশাপাশি, বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্সসহ দক্ষ জনশক্তি নেয়ার জন্যও তিনি আলজেরিয়াকে আহবান জানান।
৪ দিন আগে

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, মামলার বাদী তরিকুল হক খান ওরফে রবিন সৌদি আরবপ্রবাসী। সেখানে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছিয়াম হোসেনের সাথে তার পরিচয় হয়। একপর্যায়ে ছিয়াম নিজেকে মাছ ব্যবসায়ী পরিচয় দিয়ে যৌথভাবে মাছের ব্যবসার প্রস্তাব দেন। রোববার (২০ সেপ্টেম্বর) তরিকুল দেশে ফিরলে ছিয়াম সরাসরি দেখা করে একই প্রস্তাব দেন। এতে রাজি হয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) তারা বাগেরহাটের একটি মাছের আড়ত থেকে ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২২ কার্টন চিংড়ি মাছ কেনেন। মাছগুলো একটি বাসে ঢাকায় পাঠিয়ে তারা অন্য একটি বাসে ঢাকার উদ্দেশে রওনা হন।
৪ দিন আগে


