লোড হচ্ছে...
ভিলা বেলমিরোর ফ্লাডলাইটের আলো আর অবিরাম বৃষ্টির মধ্যে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্যান্টোসের মূল একাদশে ফিরলেন নেইমার—আর ফিরলেন কী দুর্দান্তভাবেই না! গত কয়েক মাসের জল্পনা-কল্পনা, ইনজুরি আর রিহ্যাবিলিয়েশনের ধকল কাটিয়ে ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান আইকন এমন এক পারফরম্যান্স উপহার দিলেন, যা ভক্তদের শিহরিত করেছে এবং ক্লাব ও দেশ—উভয়ের জন্যই নতুন আশার সঞ্চার করেছে। ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি ভাস্কো দা গামার বিপক্ষে স্যান্টোসের ২-১ ব্যবধানের নাটকীয় জয়ে দুটি নির্ণায়ক গোল করে নেইমার জানিয়ে দিলেন, বিশ্বকাপের বছরে জাদু দেখানোর ক্ষমতা এখনো তার ফুরিয়ে যায়নি।
২৭ ফেব্রুয়ারি, ২০২৬
২০০৯ সালে মাত্র ১৭ বছর বয়সে সান্তোসের জার্সিতে শুরু হয়েছিল নেইমারের পেশাদার ফুটবল যাত্রা। এখন ৩৪ বছর বয়সে এসে ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে অবসরের কথা ভাবছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। ব্রাজিলের একটি অনলাইন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চলতি বছরের শেষেই হয়তো বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিতে পারেন।
২১ ফেব্রুয়ারি, ২০২৬

