লোড হচ্ছে...
মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বড় সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।...
২৩ এপ্রিল, ২০২৬
আগামী ২৫ এপ্রিল রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (২৩ এপ্রিল) সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
২৩ এপ্রিল, ২০২৬
ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনজীবী ঐক্য পরিষদের সবুজ প্যানেলের সমর্থনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, ঢাকা জজকোর্ট শাখার দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির ও ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম।
১৮ এপ্রিল, ২০২৬
বাজারে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মেহেরপুর জেলা শাখা এক মানববন্ধনের আয়োজন করে। বুধবার সকালে ক্যাব এর সভাপতি রফিক-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের বিষয়বস্তু তুলে ধরেন সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক। ক্যাবের প্রতিবাদের সাথে ভোক্তা হিসেবে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন গাংনী মহিলা ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল ইসলাম, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, আল জামিয়াতুস সিদ্দিকীয়া মাদ্রার অধ্যক্ষা মাও. আবু সাইদ ও ক্যাব গাংনী শাখার সাধারণ সম্পাদক মাহবুব আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গাংনী উপজেলা ক্যাব সভাপতি তৌহিদ-উদ-দৌলা রেজা।
৮ এপ্রিল, ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কারের দাবি নিয়ে ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ এ ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং বর্তমান সরকার শেখ হাসিনার মতোই "ফ্যাসিবাদী পথে হাঁটছে"।
৪ এপ্রিল, ২০২৬
সারাদেশে নির্বাচন-পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।
১৬ ফেব্রুয়ারি, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ঢাকা মহানগরীর নির্দিষ্ট ১৩টি সংসদীয় এলাকায় ভোটগ্রহণের আগে ও পরে মোট ৯৬ ঘণ্টা সব ধরনের জনসভা, মিছিল ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
৮ ফেব্রুয়ারি, ২০২৬
নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের ইজারা দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারীদের ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থার পর মধ্যরাতে বন্দর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
১ ফেব্রুয়ারি, ২০২৬
নির্বাচনী মাঠে বা অন্য কোথাও নারীদের ওপর হামলা ও অপমান সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান। সকালে (৩০ জানুয়ারি) ফেনীর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলেল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। জামায়াত আমির বলেন, নির্বাচনী প্রচার মাঠে কিছু কিছু জায়গায় মা-বোনদের উপর হামলা করা হচ্ছে। যারা এমন কাজ করছেন তাদের সতর্ক করে দিচ্ছি। মা-বোনদের অপমান করলে সহ্য করা হবে না।
৩০ জানুয়ারি, ২০২৬

