লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর সরাসরি প্রতিফলন দেখা যাচ্ছে বাংলাদেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায়। তেলের সীমিত সরবরাহ ও ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের কারণে পরিবহন খাতের কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে ধীরে ধীরে এর প্রভাব পড়ছে দেশের পণ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার ওপর, যা সামগ্রিক অর্থনীতির জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
১১ মার্চ, ২০২৬
রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ডিজেল সংকটের যে চিত্র দেখা যাচ্ছে, তা এক ধরনের ‘কৃত্রিম সংকট’ বলেই মনে করছেন বিশ্লেষকরা। সরকারি পর্যায়ে পর্যাপ্ত জ্বালানি মজুত থাকার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে পরিবহন খাতের চালক ও মালিকদের অভিজ্ঞতা ভিন্ন। চাহিদামতো ডিজেল না পাওয়ায় লোকাল ও দূরপাল্লার বাসের ট্রিপ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা শেষ পর্যন্ত সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়াতে পারে।
৯ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সংঘাত ঘিরে বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণার পর এই উদ্বেগ আরও বেড়েছে। এতে বাংলাদেশেও জ্বালানি সরবরাহ নিয়ে আশঙ্কা দেখা দিলেও সরকার বলছে, আপাতত দেশে কোনো জ্বালানি সংকটের পরিস্থিতি তৈরি হয়নি। পর্যাপ্ত মজুত ও চলমান আমদানির কারণে অন্তত মার্চ মাসে সরবরাহ স্বাভাবিক থাকবে।
৮ মার্চ, ২০২৬
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার গত কয়েক দিনের যুদ্ধের কারণে তেল নিয়ে এক ধরনের দুশ্চিন্তায় ‘তেল সংকট’ আতঙ্কে আটোয়ারীতে পাম্পগুলোতে বাইকারদের উপচে পড়া ভিড়। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্কে পঞ্চগড়ের আটোয়ারীর সর্বত্রই হঠাৎই তেল পাম্পগুলোতে ভিড় জমিয়েছেন বাইকার সহ বিভিন্ন যানবাহন।
৬ মার্চ, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় পেট্রোল পাম্পে হঠাৎ করে বেড়ে যাওয়া ভিড় নতুন করে একটি প্রশ্ন সামনে এনেছে—বাস্তবেই কি জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে, নাকি গুজব, আতঙ্ক ও বাজারের কিছু সুযোগসন্ধানী পরিস্থিতিকে জটিল করে তুলছে?
৬ মার্চ, ২০২৬
দীর্ঘ ১৮ বছর শিক্ষকতা করার পর হঠাৎ ছাঁটাইয়ের খবর শুনে জ্ঞান হারান মরিয়ম শাবান (ছদ্মনাম)। ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা উপত্যকায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) যে ৬০০ কর্মীকে বরখাস্ত করেছে, মরিয়ম তাদেরই একজন। সম্প্রতি ইউএনআরডব্লিউএ কঠোর কৃচ্ছ্রসাধনের ঘোষণা দিয়েছে। এর আওতায় গাজায় স্থানীয় কর্মীদের বেতন ২০ শতাংশ কমানো হয়েছে, কাজের সময় হ্রাস করা হয়েছে এবং যারা গাজার বাইরে ‘বিশেষ ছুটিতে’ ছিলেন, তাদের চুক্তি বাতিল করা হয়েছে। সংস্থাটির কমিশনার-জেনারেল ফিলিপ লাজারিনি জানিয়েছেন, ২০২৬ সালের বাজেটে ২২ কোটি মার্কিন ডলারের ঘাটতি মেটাতে তারা এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
৩০ জানুয়ারি, ২০২৬
বিশ্ব এখন এমন এক সংকটময় সময়ের দিকে এগোচ্ছে, যেখানে মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য পানির প্রাপ্যতা ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে। জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, মানবজাতি ‘গ্লোবাল ওয়াটার ব্যাংকরাপ্সি’ বা বৈশ্বিক পানি দেউলিয়াত্বের যুগে প্রবেশ করেছে। এই সংকট ইতোমধ্যেই কোটি কোটি মানুষের জীবন ও জীবিকায় মারাত্মক প্রভাব ফেলছে এবং দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
২২ জানুয়ারি, ২০২৬
রাজধানীর অনেক বাসায় শীতের শুরুতেই সরকারি পাইপলাইনের গ্যাস সংকট দেখা দিয়েছে। মাসের পর মাস বিল পরিশোধ করলেও গ্রাহকরা ন্যূনতম গ্যাসও পাচ্ছেন না। অন্যদিকে, এলপিজি সিলিন্ডারের ঘাটতি ও দামের ঊর্ধ্বগতি গ্রাহকদের আরও ভোগান্তিতে ফেলেছে। বহু পরিবার বাধ্য হয়ে মাটির চুলা বা ইলেকট্রিক চুলার ওপর নির্ভর করছেন।
১২ জানুয়ারি, ২০২৬

