লোড হচ্ছে...
ভোরের কুয়াশা কাটার আগেই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান পরিণত হয় জনসমুদ্রে। দেশের সবচেয়ে বড় ও প্রাচীন ঈদ জামাতে এবার ছয় লাখেরও বেশি মুসল্লির উপস্থিতি দেখা গেছে, যা সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ সমাগম হিসেবে বিবেচিত হচ্ছে।
২১ মার্চ, ২০২৬
১৯৯তম ঈদুল ফিতরের জামাতকে সামনে রেখে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান সম্পূর্ণ প্রস্তুত। এবারের জামাতের আয়োজন নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা নিয়ে করা হয়েছে, যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। পাশাপাশি, পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে। ঈদের জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন কিশোরগঞ্জ শহরের বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ, এবং বিকল্প ইমাম হিসেবে থাকবেন হয়বতনগর এ ইউ কামিল মাদরাসার প্রভাষক মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই।
১৯ মার্চ, ২০২৬

