লোড হচ্ছে...
ডিবিপ্রধান বলেন, আইনবিরোধী রাজনৈতিক দলকে কোনো কর্মকাণ্ডে লিপ্ত হতে দেয়া হবে না। দেশের জনগণ, বিশেষ করে ঢাকা মহানগর এলাকায় যারা বসবাস করে, তাদের জানমালের নিরাপত্তা বিধান করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। এই দায়িত্ব পালনে আমরা সচেষ্ট, সজাগ রয়েছি। যেকোনো অপতৎপরতা রুখে দেবো।
১ ঘণ্টা ৩৫ মিনিট আগে

ডিসেম্বর যত এগিয়ে আসছে, বাংলাদেশের রাজনীতিতে ততই আলোচনায় আসছে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক তৎপরতা। দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকার মধ্যেই রাজধানীসহ বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল, সমাবেশের চেষ্টা, আত্মগোপন থেকে বেরিয়ে হোটেল-রেস্টুরেন্টে বৈঠক এবং পেশাজীবী সংগঠনের আড়ালে দলীয় নেতাকর্মীদের প্রকাশ্য উপস্থিতির ঘটনা বেড়ে যাওয়ায় নতুন করে প্রশ্ন উঠেছে, ডিসেম্বরকে সামনে রেখে কি মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ?
৩ দিন আগে

‘এ বিষয়ে আমাদের খুব একটা বিকল্প ছিল না। প্রতিবেশী হিসেবে বাস্তবতাকে মেনে নেয়া আমাদের দায়িত্ব ছিল, কারণ এমন অনেক পরিস্থিতি তৈরি হয়, যখন আপনি তার জন্য প্রস্তুত থাকেন না।’
৩ দিন আগে

জামায়াতে ইসলামীতে তরুণরা দ্রুত নেতৃত্ব ও কাজের সুযোগ পাচ্ছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মোহাম্মদ...
৬ দিন আগে

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মে ‘জয় বাংলা ব্রিগেড’ নামে একটি গ্রুপের জুম মিটিং হয়। সেখানে পলাতক শেখ হাসিনাকে গৃহযুদ্ধের মাধ্যমে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আনা এবং তা নিশ্চিত করার জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। ওই মিটিংয়ে দেশ-বিদেশ থেকে মোট ৫৭৭ জন অংশ নেন এবং শেখ হাসিনার সব নির্দেশ পালন করার ব্যাপারে সবাই একমত প্রকাশ করেন।
৬ দিন আগে

ভিডিওতে সদর মডেল থানার ওসিকে তার সহকর্মী এবং বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সাথে কেকটি ভাগাভাগি করে খাওয়ার অনুরোধ জানানো হয়। কেকটির ওপর লেখা ছিল- ‘শুভ জন্মদিন শেখ হাসিনা’ এবং ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার ওসির জন্য’। কেকটিতে জাতীয় পতাকার ছবিও আঁকা ছিল।
৭ দিন আগে

স্বাধীনতার ৫৫ বছর পার হয়েছে। আসুন, দেশটাকে পুনর্গঠন করি। গণতন্ত্রকে শক্তিশালী করি।
৯ দিন আগে

গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী ডিসেম্বরে সম্ভাব্য প্রত্যাবর্তনের জন্য শেখ হাসিনা ও তার নীতিনির্ধারকরা একাধিক রুটম্যাপ তৈরি করেছেন। আকাশ ও স্থল-উভয় মাধ্যমকেই বিকল্প হিসেবে রাখা হয়েছে।
১০ দিন আগে

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন, সেনাপ্রধান ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে নানা সংবেদনশীল মন্তব্য করা হয়। অডিওতে সাবেক ওসি রাকিবুলকে বলতে শোনা যায়, শেখ হাসিনা ডিসেম্বরে আসলেও কিছু হবে না, রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল, তারা কিছুই করতে পারবে না। এ ছাড়া সেনাপ্রধান ও সেনাবাহিনীকে উদ্দেশ্য করে উসকানিমূলক মন্তব্য করার পাশাপাশি তিনি দাবি করেন, সব সিনিয়র অফিসাররা বিএনপির দিকে ঝুঁকছেন।
১১ দিন আগে

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েপড়া একটি অডিও রেকর্ড কেন্দ্র করে গত ১৭ সেপ্টেম্বর ডিএমপির ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়।
১২ দিন আগে

এদিন এ মামলার আসামি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি।
১৩ দিন আগে

রিটে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের একটি অনলাইন পোর্টালে ‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এরপর ২২টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাচাই ছাড়াই শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত করতে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি, ইনভেস্টিগেশন কমিটি বা ইনকোয়ারি কমিটি গঠন করেছে।
১৫ দিন আগে

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জুলাই-আগস্টের গণহত্যার পর সাধারণ মানুষের ক্ষোভের মুখে এত দ্রুত দেশে ফিরে আসা এবং রাজনীতিতে পুনর্বাসিত হওয়া আওয়ামী লীগের জন্য মোটেও সহজ হবে না। তাদের মতে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা মূলত কর্মীদের মনোবল ধরে রাখা এবং রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার একটি কৌশল মাত্র।
১৬ দিন আগে

২০০৯ সালের নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরই জানান দিয়েছিলেন তিনি বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েমের পথে হাঁটছেন। তখন থেকেই দেশে গণতন্ত্র ধ্বংসের প্রক্রিয়া শুরু হয়। ১৬ বছরের নৈরাজ্যের পর গণঅভ্যুত্থানে গণতন্ত্র ফিরেছে।
১৯ দিন আগে

বলা হয়, প্রতিটি দেশের সাথে বাংলাদেশের অংশীদারিত্ব থাকবে; তবে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
১৯ দিন আগে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। বাংলাফ্যাক্ট জানায়, ‘শেখ হাসিনার সাথে রুশ...
২০ দিন আগে

রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রিকসের অনুষ্ঠানে না যাওয়া ঘটনা গর্বের। তার না যাওয়ার ঘটনায় পরেরদিন আদানি পাওয়ার প্ল্যান্ট নষ্ট হয়ে গেল, এটা বুঝতে পিএইচডি ডিগ্রি অর্জন করতে হয় না।
২১ দিন আগে


