লোড হচ্ছে...
গণভোটের রায় বাস্তবায়নে ঢাবি শিক্ষার্থীদের অনশন, যোগ দিচ্ছে জুলাই শহিদ ও আহত পরিবারের সদস্যরা।
৮ এপ্রিল, ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. তারেক হাসান আল মাহমুদ। আগামী তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
৮ এপ্রিল, ২০২৬
যশোরে অনুষ্ঠিত হয়েছে জাতীয় হিফজ প্রতিযোগিতা ২০২৬-এর উপজেলা পর্যায়ের বাছাই পর্ব। বুধবার (৮ এপ্রিল) যশোর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এই প্রতিযোগিতায় সদর উপজেলার বিভিন্ন মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের হিফজ বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়।
৮ এপ্রিল, ২০২৬
আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)। বুধবার (৮ এপ্রিল) বাকৃবির কেন্দ্রীয় স্টেডিয়ামে এই আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ।
৮ এপ্রিল, ২০২৬
চলতি অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে বলে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজা প্রধানমন্ত্রীকে শিক্ষাখাতের উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রশ্ন করলে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে। সরকারের লক্ষ্য গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা।
৮ এপ্রিল, ২০২৬
খুলনার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ এপ্রিল, ২০২৬
১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ এবং ৭ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত প্রায় ৬ হাজার প্রার্থীর প্রধান দুই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৭ এপ্রিল, ২০২৬
আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া থেরেংগু (ইউএমটি)-এর মধ্যে একটি ঐতিহাসিক অভিপ্রায় পত্র (LoI) স্বাক্ষরিত হয়েছে। এর ফলে রাবিপ্রবির শিক্ষার্থীরা মালয়েশিয়ায় ইন্টার্নশিপ ও গবেষণার বিশেষ সুযোগ পাবেন।
৭ এপ্রিল, ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে মৌন মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।
৭ এপ্রিল, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলাভবন এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনা প্রদক্ষিণ করে। এ সময় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘এসো নবীন, দলে দলে—ছাত্রদলের পতাকাতলে’, ‘ছাত্রদলের অঙ্গীকার—নিরাপদ ক্যাম্পাস’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
৭ এপ্রিল, ২০২৬
দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ হাজার ৯৫১টি শূন্য পদের বিপরীতে ৫৩ হাজার ৬৯টি আবেদন জমা পড়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তথ্যটি জানান সংস্থাটির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।
৭ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রীদের আবাসিক কৃষিকন্যা হলের শিক্ষার্থীদের কাছ থেকে রান্নার বৈদ্যুতিক সরঞ্জাম (রাইস কুকার ও হিটার) জব্দ করেছে হল প্রশাসন। হল প্রাধ্যক্ষের নির্দেশে হাউস টিউটর ও কর্মকর্তা-কর্মচারীরা এসব সরঞ্জাম জব্দ করেন। তবে হল কর্তৃপক্ষের এমন কার্যক্রমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন হলের ছাত্রীরা।
৭ এপ্রিল, ২০২৬
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি বলেছেন, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সারা দেশে সম্পূর্ণ নকলমুক্ত, স্বচ্ছ এবং সুশৃঙ্খল পরিবেশে আয়োজন করা হবে। একই সঙ্গে খাতা মূল্যায়ন প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি বরদাস্ত করা হবে না। কোনো পরীক্ষকের বিরুদ্ধে খাতা নিরীক্ষণের ক্ষেত্রে এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
৬ এপ্রিল, ২০২৬
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিট (মানবিক) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সর্বোচ্চ ৮১.৫ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের শিক্ষার্থী মিজানুর রহমান।
৬ এপ্রিল, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তনকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিভ্রান্তিকর পরিস্থিতি। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন ভর্তি হতে আসা প্রথম বর্ষের শিক্ষার্থীরা।
৬ এপ্রিল, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। নতুনদের আগমনে প্রাণ ফিরে পেয়েছে দেশের এই শ্রেষ্ঠ বিদ্যাপীঠ।
৬ এপ্রিল, ২০২৬
গত ১০ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ১৮ জন শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। এদের মধ্যে পাঁচজন আত্মহত্যা করেছেন, নয়জন দুর্ঘটনায় নিহত হয়েছেন, এবং চারজন অসুস্থতার কারণে মারা গেছেন। নিহত শিক্ষার্থীদের মধ্যে পাঁচজন মেডিকেল শিক্ষার্থী, বাকি অন্যান্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী। সবচেয়ে বেশি মৃত্যু ঘটে শুক্রবার, ৩ এপ্রিল একদিনে। একই দিনে পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় চার শিক্ষার্থীও প্রাণ হারান।
৪ এপ্রিল, ২০২৬
কিরগিজস্তানে চিকিৎসাবিজ্ঞান পড়তে যাওয়া কয়েক শ’ বাংলাদেশি শিক্ষার্থীর শিক্ষা জীবন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। প্রায় নয় মাস ধরে দেশটিতে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া কার্যত বন্ধ...
৩ এপ্রিল, ২০২৬
গাজায় প্রায় আড়াই বছর ধরে ইসরাইলি আগ্রাসনের ধ্বংসলীলা অব্যাহত রয়েছে, যার ফলে শত শত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে গেছে। তবে, এমন পরিস্থিতিতেও গাজার শিক্ষাব্যবস্থা থেমে যায়নি। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গাজার শিক্ষার্থীরা সমুদ্র সৈকতে বসে পরীক্ষা দিচ্ছে। এই দৃশ্যটি বিশ্ববাসীর মধ্যে গভীর প্রভাব ফেলেছে। ভিডিওটির সাথে অনেকে লিখেছেন, ‘গাজার শিক্ষার্থীরা স্কুল-বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে যাওয়ার পরও সৈকতে বসে পরীক্ষা দিচ্ছে। কে পারবে এই মানুষের ইচ্ছাশক্তি ভাঙতে?’ অন্যদিকে, আরেকজন লিখেছেন, ‘হানাদাররা স্কুল ভেঙেছে, বিশ্ববিদ্যালয়ে বোমা মেরেছে, সব শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস করেছে। কিন্তু ফিলিস্তিনি শিক্ষার্থীর মনোবল ভাঙতে পারেনি এবং পারবেও না।’
৩ এপ্রিল, ২০২৬
রাজধানীর হাজারীবাগের মনেশ্বর রোডের একটি ভাড়া বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী সীমান্ত (২৫) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনা ঘটে বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত দেড়টায়। অচেতন অবস্থায় সীমান্তকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা জানিয়েছেন, সীমান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ছিলেন।
৩ এপ্রিল, ২০২৬

