লোড হচ্ছে...
‘বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি আন্তর্জাতিক মহলের আগ্রহ রয়েছে। জাপানের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং জাপানি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর জাপান সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
৬ ঘণ্টা ১৮ মিনিট আগে

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সাথে সর্বদলীয় মতামতের ভিত্তিতে ঐকমত্য কমিশনে গৃহীত প্রস্তাব অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানিয়েছেন তিনি।
৬ ঘণ্টা ৮ মিনিট আগে

এ সময় দেশীয় এসব পণ্যের বিদেশে বাজার সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। পরিদর্শনকালে রাষ্ট্রদূতেরা একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম ও অবকাঠামোর পাশাপাশি হস্তশিল্প, কুটিরশিল্প, গার্মেন্টস, নির্মাণ ও বিভিন্ন কারিগরি বিভাগের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। আনসার সদস্যদের তৈরি বিভিন্ন পণ্যের মান ও উৎপাদন প্রক্রিয়া দেখে আগ্রহ প্রকাশ করেন তারা। এ সময় তারা কিছু হস্তশিল্পের পণ্য কেনেন এবং নিজ নিজ দেশে এসব পণ্য ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
৬ ঘণ্টা ৪৬ মিনিট আগে

আলোচনার জন্য ইউরোপের পক্ষ থেকে কোনো নতুন প্রস্তাব পাওয়া যায়নি— কেবল একটি রাজনৈতিক বিবৃতি ছাড়া। তিনি সঙ্ঘাতের সময় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির অবস্থানেরও কঠোর সমালোচনা করেন।
৭ ঘণ্টা ২৯ মিনিট আগে

শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে রাষ্ট্রপতি মা-বাবা, শিক্ষক ও বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সন্তানদের মা-বাবার ত্যাগের কথা মনে রাখার আহ্বান জানান।
৮ ঘণ্টা ৪৪ মিনিট আগে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে সাক্ষাৎ করেছেন উইনরক ইন্টারন্যাশনালের গ্লোবাল প্রেসিডেন্ট ও সিইও মাকসুদা মাকসুদি। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে মানব...
৮ ঘণ্টা ৪২ মিনিট আগে

হরমুজ প্রণালী দিয়ে তেল রফতানিতে সহায়তার দাবি যুক্তরাষ্ট্রের : পরিমাণ কত?
১৮ ঘণ্টা ১৪ মিনিট আগে

সোমবার বাংলাদেশ সময় রাত ১২টা ১০ মিনিটে সীমিতসংখ্যক সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে জাপানের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
১৯ ঘণ্টা ২৩ মিনিট আগে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি বলেন, বাইরের শক্তিগুলো কেবল ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে এ অঞ্চলে অবস্থান করছে এবং এতে নিরাপত্তাহীনতা আরো বাড়ছে। ইরানের নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক দেশগুলোর নিজস্ব উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
১ দিন আগে

রোববার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ থেকে ৪ নভেম্বর ক্যারিবীয় দেশ অ্যান্টিগা ও বারবুডায় এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
১ দিন আগে

সোমবার বিকেলে আহমেদ তাদের পারিবারিক ‘ইয়া ব্রিকস স্ন্যাকস অ্যান্ড টোব্যাকো’ স্টোরের বাইরে বিরতির সময় একটি ফুটবল নিয়ে খেলছিলেন এবং মোবাইল স্ক্রোল করছিলেন। ঠিক সেই সময় উন্মুক্ত দরজাসহ একটি হলুদ স্কুল বাসকে তার সামনে দিয়ে চলে যেতে দেখেন।
১ দিন আগে

রাষ্ট্রপতি পাট, আনারসের পাতা ও কলাগাছসহ বিভিন্ন প্রাকৃতিক উৎস থেকে তন্তু সংগ্রহ এবং সিনথেটিক সুতা তৈরির সম্ভাবনা নিয়ে গবেষণা জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
১ দিন আগে

‘এটি রাজনৈতিক সমঝোতা ও আন্দোলনের মূল অঙ্গীকার ছিল। সর্বোচ্চ আদালত থেকে ত্রয়োদশ সংশোধনী সম্পর্কিত যে রায় বিচারপতি এ বি এম খায়রুল হক দিয়েছিল সেটা বাতিল করেছে এবং জুডিশিয়ালি সেটা রিভাইভ (পুনর্বহাল) করেছে।’
১ দিন আগে

দুর্গাপূজা সম্পর্কে তিনি বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল।
১ দিন আগে

শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি চিকিৎসা প্রয়োজন এমন ইরানি নাবিকদের জাহাজ থেকে তীরে আনার ব্যবস্থা সমন্বয় করেছে তারা।
১ দিন আগে

বিগত ১৭ বছরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ থেকে প্রচুর অর্থ পাচার হয়েছে। এসব অর্থ পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন।
১ দিন আগে

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন। শনিবার (২৪ অক্টোবর) ওহাইও ও মিশিগান অঙ্গরাজ্যে নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে তিনি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ‘বিশৃঙ্খলা, নিষ্ঠুরতা, দুর্নীতি ও অযোগ্যতার’ অভিযোগ তোলেন।
১ দিন আগে

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে শনিবার (২৪ অক্টোবর) নিজের অঙ্গরাজ্য ফ্লোরিডায় আগাম ভোট দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে লড়ছে তার দল রিপাবলিকান পার্টি।
১ দিন আগে

ইরানের বিরুদ্ধে সীমিত সামরিক পদক্ষেপ নেয়া হলেও তার বিপরীতে ‘বহুগুণ বড়’ প্রতিক্রিয়া দেখানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শনিবার (২৪ অক্টোবর) সংগঠনটি সতর্ক করে জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী যেকোনো পদক্ষেপ নেয়ার জন্য প্রস্তুত রয়েছে।
১ দিন আগে

বিশেষজ্ঞদের মতে, ফের যুদ্ধে জড়িয়ে পড়া হয়তো এড়ানো যাবে না। কারণ বর্তমান পরিস্থিতি ট্রাম্প প্রশাসন বা তেহরান—কারোর জন্যই সুবিধাজনক নয়, আবার কোনো পক্ষই নিজেদের এতটা দুর্বল ভাবছে না যে অন্য পক্ষকে ছাড় দেবে।
১ দিন আগে


