লোড হচ্ছে...
যুক্তরাষ্ট্রে বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রগুলোর যোগাযোগব্যবস্থায় গুরুতর ত্রুটির কারণে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে এফএএ। এতে দেশজুড়ে প্রায় সাত হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হওয়ায় চরম ভোগান্তি দেখা দিয়েছে।
২ দিন আগে

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আঞ্চলিক পরিস্থিতি ও হরমুজ প্রণালীতে কয়েকটি দেশের সম্ভাব্য হস্তক্ষেপের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, বিভ্রান্তিকর কোনো অজুহাতই যুক্তরাষ্ট্রের আগ্রাসী কর্মকাণ্ড কিংবা অর্থনৈতিক সন্ত্রাসে সহযোগিতার বিষয়টিকে আড়াল করতে পারে না।
২ দিন আগে

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর এক সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
২ দিন আগে

রাশিয়ার সাথে পরবর্তী দফার শান্তি আলোচনায় ইউরোপীয় দেশগুলোও অংশ নেবে বলে জানিয়েছে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। তবে প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধের অবসানে নিজেদের কঠোর দাবিতে কোনো ছাড় দিতে রাজি নন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
৩ দিন আগে

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বাহরাইনে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার স্থাপনায় হামলা চালিয়েছে। ইরানের বন্দরনগরী সিরিকে একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে এই রাডার স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
৩ দিন আগে

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের বন্দরনগরী সিরিকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ‘শত্রুপক্ষের’ হামলা হয়েছে। তবে কারা এই হামলা চালিয়েছে, লক্ষ্যবস্তু কী ছিল বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
৩ দিন আগে

ওয়াইনেট সূত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ইরানের সাথে চলমান কূটনৈতিক আলোচনা থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প উল্লেখ করেন যে ইরানের সাথে কোনো চুক্তির প্রয়োজন নেই এবং এর পরিবর্তে তিনি ভ্যান্সকে ডেমোক্র্যাট-শাসিত অঙ্গরাজ্যগুলোর দুর্নীতি ও অপরাধ দমনে পূর্ণ মনোযোগ দিতে বলেছেন। এর আগে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, প্রধান মধ্যস্থতাকারী হিসেবে ভ্যান্স ইরানের শীর্ষ কর্মকর্তাদের সাথে সরাসরি বৈঠকের বিষয়টি বিবেচনা করছিলেন।
৩ দিন আগে

‘গোলাগুলির’ খবর ছড়িয়ে পড়ার পর ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলের কাছে ব্যারিকেড বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জনসাধারণকে এলাকাটি এড়িয়ে চলার পরামর্শও দেয়া হয়েছে।
৩ দিন আগে

বেইজিং বৃহস্পতিবার (১২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেছে যে, চীনের বিরুদ্ধে প্রযুক্তিগত ‘অবরোধ’ বৈধ করতেই তারা ভিত্তিহীন গুপ্তচরবৃত্তির অভিযোগ ব্যবহার করছে। এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং চীনা গুপ্তচরবৃত্তির ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে দাবি ওঠার পর চীন এ অভিযোগ তোলে।
৩ দিন আগে

বৃহস্পতিবার (১২ নভেম্বর) গ্রিনিচ মান সময় সকাল ৭টা ৩২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ২১ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম বেড়ে ৮৬ দশমিক ৮০ ডলারে পৌঁছেছে।
৩ দিন আগে

ইরানের প্রেসিডেন্টের সাথে বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বৃহস্পতিবার (১২ নভেম্বর) বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে আর দেরি না করে কূটনৈতিক আলোচনা শুরু করা উচিত।
৩ দিন আগে

হরমুজ প্রণালীতে অনুমোদনহীন পথে চলাচলের সময় দুর্ঘটনায় চার মিলিয়ন ব্যারেলের বেশি তেলবাহী দু’টি ট্যাঙ্কারে আগুন ধরে গেছে।
৩ দিন আগে

অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র।
৩ দিন আগে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ভেটেরান্স ডে বা সাবেক সৈনিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গেয়েছেন।
৩ দিন আগে

শান্তি প্রতিষ্ঠা ও পারমাণবিক অস্ত্র হ্রাসের বিষয়ে রাশিয়াকে নিয়ে সম্ভাব্য উচ্চপর্যায়ের ত্রিপক্ষীয় আলোচনা আয়োজনের গুরুত্বের বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন।
৪ দিন আগে

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম 'কান' জানিয়েছে, “নিরাপত্তা মন্ত্রিসভা ইসরাইলি সামরিক বাহিনীকে যে নির্দেশনা দিয়েছে, তা এমন সব কর্মকাণ্ডের দিকে নিয়ে যেতে পারে যা একটি যুদ্ধের সূচনা করতে পারে।”
৪ দিন আগে

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক শীর্ষ ইরানি নিরাপত্তা কর্মকর্তার সাথে সরাসরি আলোচনার বিষয়টি বিবেচনা করছেন। মার্কিন ও মধ্যপ্রাচ্যের অজ্ঞাতনামা কর্মকর্তাদের বরাত দিয়ে 'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল' এ তথ্য জানিয়েছে।
৪ দিন আগে

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দারচিয়েভকে ‘অসাধারণ কূটনীতিক, অভিজ্ঞ নেতা ও সদালাপী সহকর্মী’ হিসেবে উল্লেখ করেছে। ২০২৫ সালের মার্চ মাসে তাকে যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। দায়িত্ব গ্রহণের মাত্র দেড় বছরের মাথায় তার মৃত্যু হলো।
৪ দিন আগে

যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে ‘সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে’ জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে মঙ্গলবার অভিযোগ গঠন করেছে মার্কিন বিচার বিভাগ। অভিযুক্তদের মধ্যে একজন ইতোমধ্যেই কারাগারে...
৪ দিন আগে

যুক্তরাষ্ট্রের গুপ্তচর ও সাইবার সংস্থায় বারো মাসে ১১ আত্মহত্যা, বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা
৪ দিন আগে


