লোড হচ্ছে...
বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান প্রথমবারের মতো তার দেড় বছরের মেয়ে লারার শারীরিক সমস্যার কথা জানিয়েছেন। সম্প্রতি তিনি পডকাস্ট ‘বি আ ম্যান, ইয়ার’-এর এক পর্বে জানালেন, তার মেয়ে লারা ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অব দ্য হিপ (ডিডিএইচ) নামক বিরল রোগে আক্রান্ত, যার কারণে সে স্বাভাবিকভাবে হাঁটতে পারছিল না। লারা ২০২৪ সালের ৩ জুন জন্মগ্রহণ করেন। বরুণ বলেন, “ডিডিএইচ এমন একটি অবস্থার নাম, যেখানে শিশুর হিপ জয়েন্ট তার সঠিক জায়গা থেকে সরে যায় বা ঠিকমতো বসে না। এতে এক পা অন্য পায়ের চেয়ে ছোট-বড় হতে পারে এবং শিশুর হাঁটার ভঙ্গি বেঁকে যায়।”
২৯ মার্চ, ২০২৬

