লোড হচ্ছে...
ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল খারাজি মারা গেছেন। সম্প্রতি তেহরানে তার বাসভবন লক্ষ্য করে চালানো মার্কিন-ইসরাইলি হামলায় আহত হওয়ার পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে তিনি মৃত্যুবরণ করেন।
১০ এপ্রিল, ২০২৬
বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে উপহার-ভিত্তিক সৌজন্য বিনিময় দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচিত হয়ে এসেছে। আম, ইলিশ কিংবা জামদানি শাড়ির মতো সাংস্কৃতিক প্রতীকসমৃদ্ধ উপহার বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে পাঠিয়ে এক ধরনের ‘সফট ডিপ্লোমেসি’ পরিচালনা করা হয়েছে। এই ধারা কেবল সৌজন্য প্রকাশেই সীমাবদ্ধ ছিল না; বরং এটি পারস্পরিক সম্পর্ককে উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ রাখার একটি কৌশল হিসেবেও কাজ করেছে। বিশেষ করে আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে এসব উপহার বিনিময় জনগণের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরিতে ভূমিকা রেখেছে।
১০ এপ্রিল, ২০২৬
নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি জামিনে মুক্তি পেয়েছেন। গত বৃহস্পতিবার নেপাল সুপ্রিম কোর্ট ব্যক্তিগত বন্ডে তাকে জামিন প্রদান করে। তবে তদন্ত চলমান থাকায় তাকে নিয়মিত পুলিশের কাছে হাজিরা দিতে হবে। এর আগে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জামিনের পর তাকে পরিবারের হেফাজতে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক-কেও জামিনে মুক্তি দেওয়া হচ্ছে। উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বরে নেপালে ‘জেন জি’ আন্দোলনের সময় প্রায় ৭৭ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়। এ ঘটনায় অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগে গত ২৮ মার্চ ওলি ও লেখককে গ্রেফতার করা হয়েছিল।
১০ এপ্রিল, ২০২৬
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইসরায়েলকে তীব্র ভাষায় সমালোচনা করে “অশুভ” এবং “মানবতার জন্য অভিশাপ” হিসেবে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, ইসরায়েল ধারাবাহিকভাবে নিরীহ মানুষ হত্যা করছে এবং শান্তি আলোচনার মধ্যেও সহিংসতা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, প্রথমে গাজা, এরপর ইরান এবং বর্তমানে লেবানন-এ হামলার মাধ্যমে রক্তপাত থামছে না। তাঁর মতে, চলমান এই পরিস্থিতি আন্তর্জাতিক মানবিক মূল্যবোধের পরিপন্থী।
১০ এপ্রিল, ২০২৬
গণভোটে প্রধানমন্ত্রী নিজে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন কি না—তা জাতির সামনে পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, যদি প্রধানমন্ত্রী ‘হ্যাঁ’ ভোট না দিয়ে থাকেন, তবে সেটি প্রকাশ্যে জানানো উচিত।
১০ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন ডিক এমপি’র নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।
৯ এপ্রিল, ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন সশরীরে এবং তিন দিন অনলাইনে ক্লাস চালুর পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে একটি পাইলট প্রকল্প আগামী সপ্তাহ থেকে চালু করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
৯ এপ্রিল, ২০২৬
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার ৪২ দিনে দেশে কোনো মানুষ গুম বা ক্রসফায়ারের শিকার হননি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে মানবাধিকার বিল ২০২৬ উত্থাপনের সময় মন্ত্রী এই তথ্য জানান।
৯ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদার এবং ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ডায়ালগ (টিআইডি) পুনরায় সক্রিয় করার বিষয়ে দুই দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৮ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
৮ এপ্রিল, ২০২৬
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তিন মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার অশালীন ও ব্যাঙ্গাত্মক ছবি তৈরি করে আপত্তিকর মন্তব্যসহ ফেসবুকে পোস্ট করার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। পীরগঞ্জ উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নাহিদ পারভীন রিপা মঙ্গলবার থানায় মামলা করলে মঙ্গলবার ভোরে পুলিশ আবির আল আব্দুল্লাহকে উপজেলার এক্তিয়াপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তি ওই গ্রামের আব্দুর রশীদের ছেলে। মামলা দায়ের করা হয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ সালের ২৬(১) ধারায়।
৮ এপ্রিল, ২০২৬
আগামী ২৭ এপ্রিল যশোরে সফর করবেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
৭ এপ্রিল, ২০২৬
মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যেও দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, বর্তমানে মজুত থাকা জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল। দেশে এখন প্রায় ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ টন ডিজেল সংরক্ষিত আছে। পাশাপাশি অকটেনের মজুত রয়েছে প্রায় ১০ হাজার ৫০০ টন এবং পেট্রোল রয়েছে প্রায় ১৬ হাজার টন।
৭ এপ্রিল, ২০২৬
করোনা মহামারির মধ্যে দেশের মানুষের সুরক্ষার জন্য ভ্যাকসিন কেনায় ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
৭ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর রাষ্ট্রদূতরা।
৬ এপ্রিল, ২০২৬
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
৬ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে মাঠ সংকট দূর করাই আমাদের লক্ষ্য বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
৬ এপ্রিল, ২০২৬
‘জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস’ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত বর্ণাঢ্য র্যালিতে অংশ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
৬ এপ্রিল, ২০২৬
হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
৫ এপ্রিল, ২০২৬
দেশের সার্বিক অগ্রযাত্রায় ধর্মকে পুঁজি করে কোনো ধরনের বিভাজন তৈরির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশে কিছু সুনির্দিষ্ট রাজনৈতিক শক্তি ধর্মকে সামনে রেখে স্বার্থের রাজনীতি করতে চায়। তবে বাংলাদেশের হাজার বছরের সামাজিক প্রেক্ষাপটে ধর্ম নিয়ে বিভাজন তৈরির কোনো সুযোগ নেই।
৫ এপ্রিল, ২০২৬

