লোড হচ্ছে...
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘মশা নিধনের পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করাই এখন প্রধান অগ্রাধিকার। এজন্য বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেন পরিষ্কার ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।’
৪ দিন আগে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা এবং বাংলাদেশের গণতান্ত্রিক ম্যান্ডেটকে আন্তর্জাতিক নেতারা গুরুত্বের সাথে দেখছেন।’
৪ দিন আগে

কপ-৩১ সম্মেলনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি এ নৈশভোজের আয়োজন করেন।
৪ দিন আগে

‘বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রীকে একজন ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে অভিহিত করা হচ্ছে। বাংলাদেশের প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে তার এই রূপান্তরমূলক ভূমিকা ও গণতান্ত্রিক ম্যান্ডেটকে বিশ্বনেতারা গুরুত্বের সাথে দেখছেন।’
৪ দিন আগে

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন চীনের ভাইস-প্রেসিডেন্টের হান ঝেং। বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহযোগিতা জোরদারের বিষয়ে নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে তিনি এ বৈঠক করেন।
৪ দিন আগে

‘আমাদের নির্বাচনী ইশতেহারে দেশের ৩০ শতাংশ বিদ্যুৎ সৌরশক্তি থেকে উৎপাদনের অঙ্গীকার করা হয়েছে। সে অনুযায়ী, সরকারের প্রথম পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছি।’
৪ দিন আগে

‘সীমান্তের ওপার থেকে বারবার অডিও-ভিডিও কলে পলাতক গণহত্যাকারী ফ্যাসিস্ট নেত্রী তার নেতাদের নির্দেশ দিচ্ছেন জুলাই আন্দোলনকারীদের লিস্ট করতে, তাদের ঘরবাড়ি ভেঙে দিতে। হুমকিও দিচ্ছেন তিনি ফিরলে নাকি জুলাই যোদ্ধাদের চরম শিক্ষা দেবেন। কিন্তু সেই সুযোগ হয়তো মহান রাব্বুল আলামিন তাকে আর কখনোই দেবেন না।’
৪ দিন আগে

‘জনগণের কষ্টার্জিত অর্থের প্রতিটি পয়সার সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে সরকার কঠোর নজরদারি রাখছে। এমনভাবে প্রকল্প প্রণয়ন করা হচ্ছে, যাতে প্রতিটি বিনিয়োগ থেকে যথাযথ সুফল পাওয়া যায় এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।’
৪ দিন আগে

সম্মেলনের তৃতীয় দিন বুধবার বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অংশ নেয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সাথে ব্যস্ত সময় কাটিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি এ দিন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।
৪ দিন আগে

বৈঠকে রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধান, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন এবং রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতে চলমান আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
৪ দিন আগে

উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন জেলা প্রশাসক (ডিসি)। ডিলার নিয়োগের জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহ্বান করা হয়। আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত নির্ধারণ করে দেয়া হয়েছিল।
৪ দিন আগে

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে। এ লক্ষ্যে বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে তা আরো বৃদ্ধি করা হবে। শিক্ষায় বরাদ্দের যেন কোনো ধরনের অপচয় না হয়, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেন তিনি।
৪ দিন আগে

জলবায়ু সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিশ্বনেতাদের সম্মিলন ঘটে। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা একে অপরের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানও বিশ্বনেতাদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় ও সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন।
৪ দিন আগে

আজ তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে কপ৩১ সম্মেলনস্থলে উদ্বোধনী অধিবেশন শুরু হয়।
৪ দিন আগে

এ সময় প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের প্রধান হাসিম জোজোহাদিকুসুমো, ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের সভাপতি সামেদ আগিরবাশের সাথে কুশল ও সৌজন্য বিনিময় করেন।
৪ দিন আগে

সম্মেলনের ফাঁকে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ ও চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সাথে পৃথক বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
৪ দিন আগে

ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ওয়াশিংটন এলাকার নিজ বাসভবন ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে অবস্থান নিয়েছেন।
৪ দিন আগে

প্রধানমন্ত্রী সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করবেন।
৪ দিন আগে

চামড়াশিল্পের আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পরিবেশগত মান নিশ্চিত করা, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক সনদ অর্জনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।
৪ দিন আগে

মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুহার হ্রাস, পোলিওমুক্ত অবস্থা বজায় রাখা এবং টিকাদান কর্মসূচি বাস্তবায়নসহ বিভিন্ন স্বাস্থ্য সূচকে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী টিকার কভারেজ ২ শতাংশ থেকে বাড়িয়ে ৮৫ শতাংশের বেশি করা হয়েছে। চলতি নভেম্বরের মধ্যে শতভাগ কভারেজ অর্জনের লক্ষ্যে কাজ চলছে।
৪ দিন আগে


