লোড হচ্ছে...
চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে চীনের আমদানিকৃত পণ্যের মূল্য দাঁড়িয়েছে ১৬.৭ ট্রিলিয়ন ইউয়ান, যা প্রায় ২.৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের সমান। গত বছরের একই সময়ের তুলনায় এ প্রবৃদ্ধি ২২.৩ শতাংশ। একই সময়ে রফতানি প্রবৃদ্ধির চেয়ে আমদানির প্রবৃদ্ধি ৫.৯ শতাংশীয় পয়েন্ট বেশি। ২০২১ সালের পর এটিই আমদানির সর্বোচ্চ প্রবৃদ্ধি।
১ ঘণ্টা ৩৮ মিনিট আগে

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ইতোমধ্যে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলো ভেঙে দেয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনারের অধীনে সব নির্বাচনই অবৈধ। বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এই শাসনকে ভারতীয় গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী একটি গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছেন। এই গোষ্ঠীতে রয়েছে করপোরেট সংস্থা, গৌতম আদানি, মোহন ভাগভত, নরেন্দ্র মোদি, অমিত শাহ, অজিত দোভাল এবং জ্ঞানেশ কুমার। তাই প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগই যথেষ্ট নয়, এ জন্য মোদিকেও পদত্যাগ করতে হবে
১ ঘণ্টা ২৭ মিনিট আগে

বাড়িতে কিভাবে মদ তৈরি করা যায়, তা জানতে বারবার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্য নিয়েছিলেন এক যুবক। সেই সূত্রে পাওয়া আংশিক তথ্য কাজে লাগিয়ে বেআইনি মদের কারবার শুরু করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ভারতের মধ্যপ্রদেশের দেওয়াস জেলায় বিষমদ খেয়ে ১৩ জনের মৃত্যুর তদন্তে এমনই তথ্য পেয়েছে পুলিশ।
৪ ঘণ্টা ২৩ মিনিট আগে

প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর সব বিষয় জেনে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
৪ ঘণ্টা ৫৯ মিনিট আগে

সে সময় শেখ হাসিনার ক্ষমতায় থাকার আর মাত্র দুই দিন বাকি ছিল। তবে গুম ও নির্বিচারে হত্যার জন্য কুখ্যাত তার গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী এই গোপন যোগাযোগের বিন্দুমাত্রও টের পায়নি।
৭ ঘণ্টা ১৫ মিনিট আগে

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অতীতের ফ্যাসিবাদী সরকারের আমলে ক্ষতিগ্রস্ত ও ভঙ্গুর পুলিশ বাহিনীকে পুনর্গঠন করে দক্ষ, আধুনিক, মানবিক ও সেবামুখী বাহিনীতে রূপান্তর করতে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় আইন প্রণয়ন, লোকবল বৃদ্ধি, যানবাহন কেনা, উপযুক্ত প্রশিক্ষণ, অবকাঠামো নির্মাণ ও লজিস্টিক সরবরাহের কাজ চলছে।’
১০ ঘণ্টা ৯ মিনিট আগে

বাংলাদেশের নজর এখন প্রথম ইনিংসে বড় সংগ্রহে। অন্তত ৪০০ রান করার লক্ষ্য দলের।
১২ ঘণ্টা ৪৪ মিনিট আগে

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নির্ধারণের ক্ষেত্রে পাওয়া প্রস্তাবসমূহ এবং এ বিষয়ে চিন্তাভাবনা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব ধরনের প্রস্তাব একত্রে পরবর্তীকালে রিপোর্টে অন্তর্ভুক্ত করা হবে।
১ দিন আগে

এরপর তিনি আইজিপির বক্তব্য প্রসঙ্গে বলেন, ‘আজিজিপির মন্তব্যের ব্যাখ্যা পরবর্তীতে দেয়া হয়েছে। আইনের কঠোর প্রয়োগ করার ক্ষেত্রে বক্তব্য রাখতে গিয়ে হয়তো অসতর্কভাবে এই শব্দচয়নটা হয়েছে।’
১ দিন আগে

আওয়ামী লীগ সরকারের আমলে বিগত ১৭ বছরে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্য, গুমের শিকার হয়ে এখনো ফিরে না আসা ব্যক্তিদের স্বজন এবং ফিরে আসা ব্যক্তিদের প্রতিনিধিদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের মধ্যে ৪৮ জনের প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ নিশ্চিত করতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, ‘মায়ের ডাক’সহ কয়েকটি সংগঠন সহযোগিতা করেছে।
১ দিন আগে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের শাহাদাত ও দাফনের কথা স্মরণ করে স্মৃতিকাতর হয়ে পড়লেন তার ছেলে আলী আহমদ মাবরুর। বাবার...
২ দিন আগে

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সুদৃঢ় করা এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
২ দিন আগে

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা দিয়ে প্রায় ছয় মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। রিজার্ভ পরিস্থিতির উন্নতি এনওপি সীমা বাড়ানোর সিদ্ধান্তে সহায়ক হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এনওপি সীমা বাড়ানোর সুবিধার পাশাপাশি কিছু ঝুঁঁকিও রয়েছে। ব্যাংকগুলো ভবিষ্যতে ডলারের দাম বাড়বে- এমন প্রত্যাশায় বৈদেশিক মুদ্রা ধরে রাখতে পারে। একাধিক ব্যাংক একই কৌশল অনুসরণ করলে আন্তঃব্যাংক বাজারে ডলারের সরবরাহ কমে গিয়ে অন্য ব্যাংকগুলোর জন্য সঙ্কট আরো বাড়তে পারে।
২ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে সাক্ষাৎ করেছেন উইনরক ইন্টারন্যাশনালের গ্লোবাল প্রেসিডেন্ট ও সিইও মাকসুদা মাকসুদি। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে মানব...
৩ দিন আগে

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মদ্যপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। তাদের প্রত্যেকের রয়েছে স্ত্রী ও দুটি করে কন্যাসন্তান।
৩ দিন আগে

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
৩ দিন আগে

রাত গভীর হলেও শহর জেগে থাকে। জ্বলজ্বল করে। বাইরে উজ্জ্বল; কিন্তু ভেতরটা আলো-আঁধারেতে মোড়ানো। অন্ধকারের ভেতর জেগে উঠে ‘অভিজাতপাড়া’। আলোর ঝলকানিতে চাপা পড়ে অভিজাতদের নৈতিকতা।...
৪ দিন আগে

সোমবার বিকেলে আহমেদ তাদের পারিবারিক ‘ইয়া ব্রিকস স্ন্যাকস অ্যান্ড টোব্যাকো’ স্টোরের বাইরে বিরতির সময় একটি ফুটবল নিয়ে খেলছিলেন এবং মোবাইল স্ক্রোল করছিলেন। ঠিক সেই সময় উন্মুক্ত দরজাসহ একটি হলুদ স্কুল বাসকে তার সামনে দিয়ে চলে যেতে দেখেন।
৩ দিন আগে

‘এটি রাজনৈতিক সমঝোতা ও আন্দোলনের মূল অঙ্গীকার ছিল। সর্বোচ্চ আদালত থেকে ত্রয়োদশ সংশোধনী সম্পর্কিত যে রায় বিচারপতি এ বি এম খায়রুল হক দিয়েছিল সেটা বাতিল করেছে এবং জুডিশিয়ালি সেটা রিভাইভ (পুনর্বহাল) করেছে।’
৪ দিন আগে

গোপন সংবাদের ভিত্তিতে বৈষ্ণবপাড়ায় সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে লাউচাপড়া এলাকা থেকে ছাত্রদল নেতা আমান উল্লাহ উদয়কে আটক করা হয়।
৪ দিন আগে


