লোড হচ্ছে...
জালিয়াতি করে অন্যের শিক্ষাগত সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে দীর্ঘদিন ধরে ব্যাটালিয়ন আনসার পদে চাকরি করে আসছিলেন আব্দুর রাজ্জাক (৫৯)। চাকরি জীবনে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন ৩৭ লাখ টাকার বেশি। তবে অবশেষে আর শেষ রক্ষা হলো না। ধরা পড়ে গেছে তার জালিয়াতি। মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২২ এপ্রিল, ২০২৬
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগের ভুয়া নিয়োগপত্র প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
২১ এপ্রিল, ২০২৬
রাজধানীতে ভুয়া গোয়েন্দা পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা প্রতারণার ঘটনায় মূল হোতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. জাবেদ হোসেন (৫১)। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে কোতোয়ালী থানার জনসন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন। পুলিশ জানায়, ভুক্তভোগীর স্বামী বিল্লাল হোসেন মোল্লা একটি মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন। গত ৫ এপ্রিল সকালে ভুক্তভোগীর বাসার ড্রাইভারের মোবাইলে অজ্ঞাত এক ব্যক্তি গোয়েন্দা পুলিশ পরিচয়ে ফোন দেয়।
১৬ এপ্রিল, ২০২৬
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন শেখ হাসিনার একটি মামলাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া তথ্য পোস্ট করার অভিযোগে ‘পাটোয়ারী বাবু’ নামে এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ পোস্টটিকে আদালত অবমাননার হিসেবে গ্রহণ করে এ আদেশ দেন। একই সঙ্গে পোস্টটিতে লাইক, কমেন্ট ও শেয়ারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৮ এপ্রিল, ২০২৬
রাজধানীর খিলক্ষেত এলাকায় দোকানদারদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়, মারধর ও দোকান ভাঙচুরের অভিযোগে ভুয়া সাংবাদিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ এপ্রিল, ২০২৬
রাজশাহী মহানগরীর একটি পেট্রোল পাম্পে পুলিশের ভুয়া পরিচয় দিয়ে জ্বালানি তেল নিতে গিয়ে তৌহিদুর রহমান (২৯) নামে এক যুবক আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে...
৫ এপ্রিল, ২০২৬
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা জারি করেছে, কারণ কিছু ভুয়া অ্যাপের মাধ্যমে স্পাইওয়্যার ছড়ানোর ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইতিমধ্যে প্রায় ২০০ জন ব্যবহারকারীকে সরাসরি এই ঝুঁকির বিষয়টি জানানো হয়েছে। সংস্থার তথ্য অনুযায়ী, ইতালির ভিত্তিক এক স্পাইওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান “এসআইও” ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাপ তৈরি করেছে, যা বিশেষ করে আইফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে তৈরি করা হয়েছিল। হোয়াটসঅ্যাপের এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষতিগ্রস্তদের বেশির ভাগই ইতালি থেকে এবং তাদের অ্যাকাউন্ট থেকে লগআউট করা হয়েছে। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা সংক্রান্ত সতর্কতাও দেওয়া হয়েছে।
২ এপ্রিল, ২০২৬
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি অফিস সপ্তাহে ৩ দিন চালুর একটি স্মারক সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলেও সেটিকে ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ এপ্রিল ২০২৬ তারিখে একটি স্মারক নম্বর উল্লেখ করে যে পত্রটি ছড়ানো হয়েছে, তা মন্ত্রণালয় থেকে জারি করা হয়নি। এ ধরনের ভুয়া তথ্য নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
২ এপ্রিল, ২০২৬
জীবননগরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সড়কে ভ্যান, রিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলার সময় দুই ভুয়া ডিবি পুলিশ আটক হয়েছে।
১৬ মার্চ, ২০২৬
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় লাইফ কেয়ার জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে অপারেশন থিয়েটার সিলগালা ও ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৭ মার্চ, ২০২৬
প্রকাশিত এই তালিকায় ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিদর্শন ও নিরীক্ষা করা প্রতিষ্ঠানগুলোর তথ্য স্থান পেয়েছে। প্রতিবেদনে জাল বা ভুয়া সনদ, অগ্রহণযোগ্য সনদ, অবৈধ নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট-আইটিসহ বিভিন্ন আর্থিক অনিয়মের চিত্র উঠে এসেছে।
১ মার্চ, ২০২৬

