লোড হচ্ছে...
ফেসবুক পোস্টে মোনামি আক্ষেপ করে লেখেন, দেশে যখন একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে, তখন আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে তার নাচ। তিনি জানান, ভিডিওটি প্রথমে তার এক বন্ধু শুধু বন্ধুদের জন্য ফেসবুকে শেয়ার করেছিলেন। পরে তিনি তা নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন। তার ধারণা ছিল বিষয়টি নিজের বন্ধুতালিকায় সীমাবদ্ধ থাকবে। তবে তার ধারণা, কেউ অর্থ উপার্জনের উদ্দেশ্যে ভিডিওটি সংবাদমাধ্যমে সরবরাহ করেছে। এ বিষয়ে তিনি মন্তব্য করেন, যিনি ভিডিওটি সংবাদমাধ্যমে দিয়েছেন, আল্লাহ যেন তাকে উপার্জনের আরো সম্মানজনক ও হালাল পথ দেখান।
৪ ঘণ্টা ৩৯ মিনিট আগে


