লোড হচ্ছে...
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র আলি মোহাম্মদ নাঈনি নিহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম।
২০ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে ইসরায়েলের ভেতরেও বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করা হয়েছে।
৩ মার্চ, ২০২৬
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে—ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বোমাবর্ষণের জবাবে তারা পাল্টা হামলার ‘ষষ্ঠ ধাপ’ শুরু করেছে। বাহিনীটি জানায়, তারা এই অঞ্চলে ইসরায়েল ও মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী, ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের ‘তেল নফ’ বিমানঘাঁটি, তেল আবিবের ‘হাকিরিয়া’য় অবস্থিত ইসরায়েলি সেনাসদর এবং একই শহরে অবস্থিত একটি বিশাল প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে।
১ মার্চ, ২০২৬

