লোড হচ্ছে...
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে ঘিরে আবারও বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিনের প্রেম এবং প্রায় আট বছরের দাম্পত্য জীবনের পর তাদের সম্পর্ক ভাঙনের মুখে এমন আলোচনা এখন ভক্তদের মধ্যে ব্যাপকভাবে ঘুরছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে একটি ভাইরাল পোস্ট থেকেই এই জল্পনার সূচনা। সেখানে দাবি করা হয়, দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে মতবিরোধ চলছে এবং তা নাকি এখন চরম পর্যায়ে পৌঁছেছে। এমনকি চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই আইনি বিচ্ছেদের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।
১৫ এপ্রিল, ২০২৬
তারকাদের প্রেম- ভালোবাসা, সম্পর্ক, বিয়ে, বিচ্ছেদ আর পরকিয়া এসব গুঞ্জন নতুন কিছু নয়, ঢালিউডেও এই চিত্র দেখা যায়। ঢালিউডের প্রদর্শনীতে হাসি ও খুনসুটি মিলিয়ে এক অবাক করা মুহূর্তের সাক্ষী হয় দর্শকরা। তবে সম্প্রতি পূজা চেরী ও আফরান নিশোকে কেন্দ্র করে এক হাস্যকর ও আলোচনা তৈরি হয়েছে। ‘দম’ সিনেমার বিশেষ প্রদর্শনীর সময় আফরান নিশো মজার ছলে বলেন, ‘বিবাহিত পুরুষের প্রেমে পড়ার রেকর্ড পূজার নেই।’ ঝড়ের গতিতে এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
৫ এপ্রিল, ২০২৬
দ্বিতীয় সংসার ভেঙে গেল জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের বছর ঘুরতেই এই বিচ্ছেদের খবর সামনে আসার পর থেকে ভক্ত-অনুরাগীদের মাঝে বিভিন্ন ধরনের আলোচনা চলছে। তাহসান জানান, গেল বছরের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া ট্যুরে যাওয়ার আগেই তারা আলাদা থাকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর তিনি ফেসবুক এবং নতুন গান থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। এই তারকা ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলতে আগ্রহী নন ।
১১ জানুয়ারি, ২০২৬

